এক্সপ্লোর

WB Assembly Election 2026: আজই মনোনয়ন দেবেন 'অভয়া'র মা, কেন বেছে নিলেন ৯ তারিখ?

Panihati Election 2026: ইতিমধ্য়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে যাওয়ার দিনেও তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের কথা অভয়ার মায়ের মুখে।

উত্তর ২৪ পরগনা: আজ মনোনয়ন পত্র জমা দেবেন পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। ইতিমধ্য়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে যাওয়ার দিনেও তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের কথা অভয়ার মায়ের মুখে। এদিন রত্না দেবনাথের সঙ্গে রয়েছেন তাঁর স্বামী ও অসংখ্য বিজেপি কর্মীও। এছাড়াও স্মৃতি ইরানির উপস্থিত থাকার কথা। বিপ্লব দেবেরও উপস্থিত থাকার কথা। 

আজ ৯ এপ্রিল, কেন এই দিনটিতেই বেছে নিলেন মনোনয়ন দেওয়ার জন্য? পানিহাটির বিজেপি প্রার্থী বলছেন, ''এক ৯ তারিখেই আমার কাছে এসেছিল আমার রত্ন। আমার মনে হয়েছিল যে তাঁকে পেয়ে আমি গোটা পৃথিবীকে পেয়ে গিয়েছি। কিন্তু আবার সেই ৯ তারিখেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমার রত্নকে। তাই আমি এই ৯ তারিখটাই বেছে নিয়েছি মনোনয়ন জমা দেওয়ার জন্য়।''

তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তাঁকে দেখে, এমনটাই মনে করেন পানিহাটির বিজেপি প্রার্থী। তিনি বলেন, ''আমাদের সঙ্গে প্রচুর সমর্থন রয়েছে মানুষের। সেই ১৪ তারিখ রাত দখলেও ভয় পেয়ে অতীন ঘোষের বাহিনী নিয়ে আর জি করের মূল বিল্ডিংটাই ভেঙে দিলেন। এটা তো সাধারণ মানুষের জন্য ছিল। বিরোধীদের সম্পর্কে আর কিছুই বলব না আমি। সব মানুষ আমার সঙ্গে আছেন। তা দেখলেই বোঝা যাচ্ছে। এলাকার মানুষরা যাঁরা বয়স্ক মানুষ ও অল্প বয়স্ক, তাঁরা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছেন যে আপনি বিচারটা ছিনিয়ে আনুন।''

গতকাল প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল রত্না দেবীকে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পানিহাটির বিজেপি প্রার্থী বলেন, ''নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়, তাঁদের থ্রেট কালচার বাহিনী পাঠিয়েছিল আমাকে মারতে, আমার গায়ে থুতু ছেটানো হয়েছে। আমার দলীয় কর্মীদেরও মারা হয়েছে। তবে এগুলোতে আমি পিছিয়ে আসার মানুষ নই। আমি এগুলোতে ভয় পাই না।''

গতকাল পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ পালটা অভিযোগ জানিয়েছিলেন যে বহিরাগতরা ছিলেন রত্না দেবনাথের সঙ্গে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে 'অভয়া'র মা জানিয়েছেন, ''আমি শুধু বলব যাঁরা এই কথাগুলো বলছেন, তাঁরা আমার সঙ্গে যাঁরা ছিল তাঁদের আধার কার্ডটা একবার এসে যদি দেখেন, তাহলেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে।'' এদিন মনোয়ন দেওয়ার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে পুজো দেবেন 'অভয়া'র মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget