এক্সপ্লোর

WB Assembly Election 2026: 'অভয়া'র মা প্রচারে বেরিয়ে বললেন 'মেয়ের অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে চাই'

West Bengal Assembly Election 2026: কখনও তিনি অভিযোগ তুলেছেন তৃণমূলের দিকে। আবার কখনও তাঁর ও তাঁর দলের দিকে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এবার প্রচারে বেরিয়ে নীল পুজো করলেন।

উত্তর ২৪ পরগনা, সমীরণ পাল: বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি আলোচনায়। 'অভয়া'র মা হিসেবে নয় শুধু, পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ যেন একেবারে পোড়খাওয়া রাজনীতিবিদ। গত কয়েকদিন ধরে তাঁর প্রচারের নানা খবর প্রকাশ্যে এসেছে। কখনও তিনি অভিযোগ তুলেছেন তৃণমূলের দিকে। আবার কখনও তাঁর ও তাঁর দলের দিকে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এবার প্রচারে বেরিয়ে নীল পুজো করে বিরোধী প্রার্থীদের জন্য শুভকামনা চাইলেন পানিহাটি বিজেপি প্রার্থী অভয়ারমা রত্না দেবনাথ। তার পাশাপাশি বললেন যে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত ও তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের চৈতন্য হোক। আজ দুপুরে পানিহাটির বার মন্দির ঘাটে নীল পুজো করেন রত্না দেবনাথ।

এদিন পুজো দেওয়ার পর পানিহাটির বিজেপি প্রার্থী বলছেন, ''আমার মেয়ে নেই ঘরে। আমার ঘরশূন্য হয়ে গিয়েছে। কিন্তু আমি একটা মেয়ে হারালেও কোটি কোটি মেয়ের জননী আমি। তাঁদের জন্যই পুজো দিলাম। আমি নীল পুজোর উপোস করে এখানে পুজো দিতে এসেছি। সবাই চাইছে 'অভয়া'র বিচার হোক। আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে রাত জাগা থেকে মিটিং, মিছিল অনেক কিছুই করেছে। শ্রীরামকৃষ্ণ যেন বলেছিলেন যে সবার চৈতন্য় হোক, আমিও সেই কামনাই করব। আমি চাই যে কলতান ও তীর্থঙ্কর দু'জনেরই চৈতন্য় হোক। ''

প্রচারে বেরিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে রত্নাদেবীকে। নিরাপত্তা চাইবেন? পানিহাটির বিজেপি প্রার্থী বলছেন, ''আমি কোনও নিরাপত্তা চাই না। আমাকে অনেক কু-কথা বলছে, হিংসা করছে আমাকে। আমি জানি সবই। তবে আমার মধ্যে সৎ সাহস রয়েছে। অন্য়ায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সৎ সাহস দরকার, তা আছে আমার মধ্যে। মেয়ের থেকেই শিখেছি আমি। সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে মাফিয়াদের বিরুদ্ধেও লড়াই করতে পিছপা হয়নি মেয়ে, তার খুন হয়েছে। আমিও পিছপা হব না। অন্য়ায়ের প্রতিবাদ করেই যাব। মেয়ে যে রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছে, সেই অসম্পূর্ণ কাজ আমিই করব।''

কিছুদিন আগে প্রচারে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন আর জি করে নির্যাতিতা চিকিৎসক তরুণীর মা। তিনি বলেছিলেন যে তৃণমূলের মহিলা আশা কর্মীরা না কি তাঁর গায়ে থুতুও ছিটিয়েছেন ও প্রচারে বাধা দিয়েছেন। আবার গতকাল বিজেপির বিরুদ্ধে সেখানে স্থানীয় এক বিশেষভাবে সক্ষম যুবককে হেনস্থা করার অভিযোগও উঠেছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget