এক্সপ্লোর

WB Elections 2026: ভারতের প্রথম নির্বাচন থেকে ২০২৪, ভোট দিয়েছেন প্রতিবার, অবশেষে 'বৈধ ভোটার' হলেন পূর্ব বর্ধমানের ইব্রাহিম!

West Bengal Assembly Election 2026: আর সেই ইব্রাহিমের নামের পাশেই ছিল 'বিচারাধীন' তকমা। তবে শেষ পর্যন্ত পিছু হঠল যান্ত্রিক ত্রুটি। সাপ্লিমেন্টারি তালিকায় ভোটাধিকার ফিরে পেলেন ইব্রাহিম।

এ যেন "শাপমোচন"। অবশেষে 'বিচারাধীন' থেকে বৈধ ভোটারের স্বীকৃতি পেলেন শতবর্ষের শেখ ইব্রাহিম। একসময় ভারতের হয়ে স্বাধীনতার লড়াই লড়েছিলেন তিনি। আর আজ, তিনি লড়লেন তাঁর অস্তিত্বের লড়াই। পূর্ব বর্ধমানের জামালপুরের শেষ ইব্রাহিম চোখের সামনে দেখেছিলেন হাওড়া ব্রিজ তৈরি হতে। ভারত ছাড়ো আন্দোলনের সময় কলকাতার রাস্তায় পা মিলিয়েছিলেন প্রতিবাদে।

আর সেই ইব্রাহিমের নামের পাশেই ছিল 'বিচারাধীন' তকমা। তবে শেষ পর্যন্ত পিছু হঠল যান্ত্রিক ত্রুটি। সোমবার গভীর রাতে কমিশনের সাপ্লিমেন্টারি তালিকায় ভোটাধিকার ফিরে পেলেন ১০০ বছরের বেশি বয়সী ইব্রাহিম।

কেন এই টানাপোড়েন?

গত ২৯ জানুয়ারি হঠাৎই ইব্রাহিম সাহেবের বাড়িূতে BLO - এর নোটিশ এসে পৌঁছায়। সেই নোটিশে ছিল বিডিও অফিসে সশরীরে হাজিরার নির্দেশ। কারণ? তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’। অর্থাৎ, তাঁর বয়স ও তাঁর বেঁচে থাক নিয়ে সন্দেহ। কমিশন শেষমেশ বাড়িতে গিয়ে শুনানি করলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি। ফলে তিনি শতবর্ষ পেরিয়েও তাকিয়ে চিলেন সাপ্লিমেন্টারি লিস্টের দিকেই।

তথ্য কী বলছে?

ইব্রাহিমের জন্ম বাংলার ১৩২৯ সালের মাঘ মাসে। বর্তমানে তিনি পূর্ব বর্ধমানের জামালপুর থাকেন। এই ইব্রাহিম দেশের প্রথম নির্বাচন থেকে গত লোকসভা, সমস্ত নির্বাচনেই ভোট দিয়েছেন। তাঁর নাম বৈধ তালিকায় না আসায়, আক্ষেপ করেছিলেন ইব্রাহিম সাহেব। তিনি আক্ষেপ করে বলেন, "বেঁচে আছি এটাই কি আমার দোষ?" অপমানিত বোধ করছিল তাঁর পরিবারও। তবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই মেঘ কেটেছে। ছেলে শেখ রাইহান উদ্দিন জানালেন, "তালিকায় এখন বাবা এবং পরিবারের বাকি সদস্যদের নাম ‘বৈধ’ ভোটার হিসেবেই দেখাচ্ছে।"

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে এখন মুখিয়ে জামালপুরের এই প্রবীণ। এই ভুলের সংশোধন শুধুমাত্র ভোটার তালিকায় একটা নামের অন্তর্ভুক্তি নয়। বরং ১০০ বছর বয়সের একজন মানুষের সম্মান ফিরিয়ে দেওয়া।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩২ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে নাম বাদ পড়তে চলেছে ৪০ শতাংশ ভোটারের। অর্থাৎ, বাদ পড়তে চলেছে প্রায় ১৩ লক্ষ ভোটারের নাম। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় (SIR Supplementary List) উঠেছে প্রায় ১০ লক্ষ নাম। তাহলে বাকি ৯ লক্ষের স্টেটাস কী? তাদের নাম কোন তালিকায় মিলবে? কী বলছে নির্বাচন কমিশন? আসলে এই ৯ লক্ষের নাম কেন, প্রথম তালিকায় কত নাম আছে সেটাও কিন্তু নির্বাচন কমিশন এখনও অফিসিয়ালি কোনও প্রেস রিলিজ দিয়ে কিছুই জানায়নি। ফলে, ওই ৯ লক্ষের ভবিষ্যত কি, তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget