এক্সপ্লোর

Dakshin Dinajpur Election Result 2026: পরাজিত তৃণমূলের অর্পিতা-চিন্তামনিরা, দক্ষিণ দিনাজপুরেও ফুটল পদ্ম, কোন দল পেল কটি আসন?

Dakshin Dinajpur all constituencies Results 2026: দক্ষিণ দিনাজপুরে ভোটগ্রহণ হয়েছিল ২৩ এপ্রিল, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। ভোট পড়েছে রেকর্ড ৯৫.৪৪ শতাংশ।

বালুরঘাট: দু'দফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন ৪ মে-র জন্য। আজ, সোমবার ভোটগণনা। নির্ধারিত হয়ে যাবে বাংলার (West Bengal Election Counting) মসনদে বসছে কোন দল। কৌতূহল রয়েছে বিভিন্ন জেলাভিত্তিক ফলাফল নিয়েও। ঠিক যেমন দক্ষিণ দিনাজপুর। গত বিধানসভা ভোটে যে জেলায় সেয়ানে সেয়ানে টক্কর হয়েছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির। মোট ৬ আসনের মধ্যে দুই দলই পেয়েছিল ৩টি করে। এবার অবশ্য গেরুয়া ঢেউ। ৬টি আসনের মধ্যে চারটি জিতল বিজেপি। তৃণমূল পেল ২টি আসন। অর্পিতা ঘোষের মতো তৃণমূলের হেভিওয়েট প্রার্থী হেরে গেলেন।

এক ঝলকে দক্ষিণ দিনাজপুরের ভোটপর্ব

দক্ষিণ দিনাজপুরে ভোটগ্রহণ হয়েছিল ২৩ এপ্রিল, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। ভোট পড়েছে রেকর্ড ৯৫.৪৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কুশমণ্ডি কেন্দ্রে। ৯৬.৫২ শতাংশ।

দক্ষিণ দিনাজপুরে মোট আসন - ৬টি (কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর)

গত বিধানসভা নির্বাচনের (২০২১) ফল - দক্ষিণ দিনাজপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। জেলার মোট ৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩টি আসন, ৩টি আসন পেয়েছিল বিজেপি। কুশমণ্ডিতে ১২,৫৮৪ ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের রেখা রায়, কুমারগঞ্জ কেন্দ্রে ২৯,৩৬৭ ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তোরাফ হোসেন মণ্ডল, বালুরঘাটে ১৩,৪৩৬ ভোটে জিতেছিলেন বিজেপির অশোক কুমার লাহিড়ী, তপন কেন্দ্রে ১,৬৫০ ভোটে জিতেছিলেন বিজেপির বুধরাই টুডু, গঙ্গারামপুরে ৪,৫৯২ ভোটে জিতেছিলেন বিজেপির সত্যেন্দ্রনাথ রায় এবং হরিরামপুর কেন্দ্রে ২২,৬৭২ ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র। সব মিলিয়ে গোটা জেলায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৭.২ শতাংশ ভোট, বিজেপি পেয়েছিল ৪৩ শতাংশ ভোট। আরসিপি ৩.৮ শতাংশ, সিপিএম ২.৩ শতাংশ ও কংগ্রেস ১.৬ শতাংশ ভোট পেয়েছিল।

এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রার্থীসংখ্যা ও তারকা প্রার্থী - 

কুশমণ্ডি - মোট প্রার্থী ৮ (নজরে - রেখা রায় - TMC, তাপস চন্দ্র রায় - BJP)

কুমারগঞ্জ - মোট প্রার্থী ১২ (নজরে - তোরাফ হোসেন মণ্ডল - TMC, শুভেন্দু সরকার - BJP)

বালুরঘাট - মোট প্রার্থী ১৫ (নজরে - অর্পিতা ঘোষ - TMC, বিদ্যুৎ কুমার রায় - BJP, প্রদীপ কুমার মিত্র - CONG)

তপন - মোট প্রার্থী ১২ (নজরে - চিন্তামণি বিহা - TMC, বুধরাই টুডু - BJP)

গঙ্গারামপুর - মোট প্রার্থী ১১ (নজরে - গৌতম দাস - TMC, সত্যেন্দ্রনাথ রায় - BJP)

হরিরামপুর - মোট প্রার্থী ১৮ (নজরে - বিপ্লব মিত্র - TMC, দেবব্রত মজুমদার - BJP)

২০২৬ সালের ফল -

কেন্দ্র প্রার্থী দল ফলাফল
কুশমণ্ডি তাপস চন্দ্র রায় বিজেপি ৯,০৬৩ ভোটে জয়ী
কুমারগঞ্জ তোরাফ হোসেন মণ্ডল তৃণমূল কংগ্রেস ৬,৬৮৫ ভোটে জয়ী
বালুরঘাট বিদ্যুৎ কুমার রায় বিজেপি ৪৭,৫৭৬ ভোটে জয়ী
তপন বুধরাই টুডু বিজেপি ৩৬,৯৮৭ ভোটে জয়ী
গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায় বিজেপি ২৮,৩৩৯ ভোটে জয়ী
হরিরামপুর বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেস ১,৯৮৬ ভোটে জয়ী

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget