এক্সপ্লোর

Election Result 2026: ভবানীপুরে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১৫ হাজারেরও বেশি ভোটে বিজয়ী শুভেন্দু

Kolkata All constituencies Results 2026: ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু অধিকারী

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। হাড্ডাহাড্ডি লড়াই কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে। কলকাতায় মোট ১১ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যথাক্রমে, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া। কলকাতার মধ্যে যেকটি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্যতম বড় হেভিওয়েট কেন্দ্র হল ভবানীপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পদে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার বিপরীতে বিজেপির প্রার্থী পদে লড়ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ, সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে  কলকাতা উত্তরে ৮৯.৩৫%, কলকাতা দক্ষিণে ৮৭.৮৪% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল, সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৮৬ . ৭৪ শতাংশ। কলকাতার মধ্য়ে অন্যতম আরও একটি কেন্দ্রের নাম মানিকতলা। মানিকতলা বিধানসভা কেন্দ্রে এইবার তৃণমূলের হয়ে প্রার্থী পদে দাঁড়িয়েছেন সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। বিজেপী প্রার্থী পদে দাঁড়িয়েছেন তাপস রায়। কংগ্রেস প্রার্থী পদে সুগত রায় চৌধুরি এবং সিপিআই প্রার্থী মৌসুমি ঘোষ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী শতরুপা এবং কংগ্রেসের তরফে ভোটে দাঁড়িয়েছিলেন রোহন মিত্র। এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে তৃণমূলের হয়ে প্রার্থী পদে লড়ছেন সন্দীপন সাহা, বিজেপির হয়ে প্রিয়ঙ্কা টিব্রেওয়াল, কংগ্রেস প্রার্থী কাসিফ রেজা এবং বামেদের হয়ে আবদুল রাউফ। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পদে দেবাশিস কুমার , বিজেপির হয়ে লড়ছেন স্বপন দাশগুপ্ত, বামেদের হয়ে মানস ঘোষ এবং কংগ্রেসের হয়ে আশুতোষ চট্টোপাধ্যায়। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে প্রার্থী পদে দাঁড়িয়েছেন কুণাল কুমার ঘোষ, বিজেপির হয়ে পার্থ চৌধুরি, কংগ্রেসের হয়ে শাহিনা জাভেদ এবং বামেদের হয়ে পারমিতা রায়। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কলকাতার এই বিধানসভা কেন্দ্রগুলিতে শেষ অবধি জিতবে কে, জানতে দেখুন প্রতিমুহূর্তের আপডেট।

ঘড়ির কাঁটায় সকাল ১০ টা। প্রাথমিক ট্রেন্ডে ( প্রথম রাউন্ড শেষে) ভবানীপুর কেন্দ্রে ১৯০০ এর বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রাসবিহারী কেন্দ্রে ২ হাজার ৬৭৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

ঘড়ির কাঁটায় সকাল ১০ টা ৪০ মিনিট, প্রাথমিক ট্রেন্ডে পাওয়া তথ্য অনুযায়ী, ভবানীপুরে দেড় হাজারেও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

ঘড়ির কাঁটায় সকাল ১০ টা ৫০ মিনিট। কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬ টি তৃণমূল, ৫ বিজেপি

ঘড়ির কাঁটায়  ১১ টা ৪৪ মিনিট। ভবানীপুরে ৮ হাজার ৪৮২ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ঘড়ির কাঁটায়  ১ টা ৪০ মিনিট। ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ঘড়ির কাঁটায় রাত ৯ টা ২০ মিনিট। ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ভোটে বিজয়ী শুভেন্দু অধিকারী। হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে, সেটাকেই স্বীকার করা উচিত..”

আপডেট : রাত ৯ টা ২০ মিনিট

 কেন্দ্রের নাম   প্রার্থীর নাম  আপডেট
ভবানীপুর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বিজয়ী
রাসবিহারী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত বিজয়ী
বালিগঞ্জ তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজয়ী
চৌরঙ্গী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্য়ায় বিজয়ী
এন্টালি তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা বিজয়ী
বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বিজয়ী
কলকাতা বন্দর তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম বিজয়ী
জোড়াসাঁকো বিজেপি প্রার্থী বিজয় ওঝা বিজয়ী
মানিকতলা বিজেপি প্রার্থী তাপস রায় বিজয়ী
শ্যামপুকুর বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী বিজয়ী
কাশীপুর-বেলগাছিয়া বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি বিজয়ী
     

একুশ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে ৮৫ হাজার ২৬৩ ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার মমতার বিপরীতে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। এবং বামেদের প্রার্থী পদে ছিলেন শ্রীজিব বিশ্বাস।



আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget