এক্সপ্লোর

Atin On Abhishek Mamata: "অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তর থেকে উঠে আসেননি ..",এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ

TMC Candidate Atin Ghosh On Abhishek Mamata: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক তৃণমূল প্রার্থী অতীন ঘোষ, ক্ষোভ উগরে কী বললেন ?

অর্ণব মুখোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী, কলকাতা: বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই মুখ খুলেছেন তৃণমূলের পরাজিত প্রার্থী থেকে শুরু করে  প্রাক্তন বিধায়করা। দলের ভিতর থেকেই বেরিয়ে আসছে ক্ষোভ। কারও নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো কেউ সমালোচনা করছেন আইপ্যাকের। 

আরও পড়ুন, "কামদুনি, চাকরি বাতিল, RG কর....মমতা ব্যবস্থা নিতে পারছিলেন না", এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরঞ্জত

কাশীপুর-বেলগাছিয়ার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। তিনি তৃণমূল স্তর থেকে উঠে আসেননি। প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন,দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়।বিজেপির ঝড়ে ধুয়েমুছে গেছে তৃণমূল।গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, মসনদ থেকে তাদের টেনে নামাল পশ্চিমবঙ্গবাসী। আর এই ভয়ঙ্কর পরাজয়ের পর তৃণমূলের অন্দরেই একে একে উঠছে ক্ষোভের সুর-সমালোচনার সুর! এ যেন সদর দফতরে কামান দাগা।
 
কলকাতার কাশীপুর-বেলগাছিয়া আসন থেকে এবার বিজেপির রীতেশ তিওয়ারির কাছে ১ হাজার ৬৫১ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ। অথচ এই অতীন ঘোষই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতাদের অন্যতম। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক শুধু নন, তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। তাঁর কাধেই রয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদের দায়িত্ব। অতীতে একাধিক জেলায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অতীন ঘোষ। এই বিশাল হারের কারণ নিয়ে সমালোচনার সুর শোনা গেছে অতীন ঘোষের গলায়। 

কাশীপুর-বেলগাছিয়ার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী  অতীন ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। তিনি তৃণমূল স্তর থেকে উঠে আসেননি। ন্যাচারালি ২ জনের মধ্যে তো একটা পার্থক্য আছেই। আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূল স্তরের মানুষের পালস জানা যায় না। তৃণমূল স্তরের মানুষের পালস হচ্ছে সেই নেতৃত্ব তৃণমূল স্তর থেকে উঠে আসবে যারা মানুষের সাথে মিশে মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করবে। 
 
তৃণমূল নেত্রী যখন কমিশনের সমালোচনায় মুখর, তখন সদ্য হয়ে যাওয়া নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন অতীন ঘোষ। কাশীপুর-বেলগাছিয়ার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী  অতীন ঘোষ বলেন, অনেকদিন বাদে পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে আমি কোনও অভিযোগ করতে পারব না। নির্বাচন যদি ঠিকঠাক হয়, তাহলে নির্বাচন কমিশন তো দাবি করতেই পারে যে আমরা নির্বাচন সুষ্ঠুভাবে করেছি। 
 
মালদার প্রবীণ তৃণমূল নেতাদের অন্যতম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন। রাজ্য সহ সভাপতিদের অন্যতম।অতীতে রাজ্যের পর্যটন মন্ত্রী ছিলেন। ছিলেন ইংরেজবাজারের বিধায়ক। এবার আর তাঁকে প্রার্থী করেনি দল। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 

ইংরেজবাজারের চেয়ারম্যান ও তৃণমূল নেতা  কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উপায় ছিল না তাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। দলটাকে এইভাবে শেষ হতে দেখে প্রচুর কষ্ট হচ্ছে। ভোটকুশলী সংস্থা আইপ্যাককেও নিশানা করেছেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। 

ইংরেজবাজারের চেয়ারম্যান ও তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আইপ্যাক খুব বিপদজনক। নেতাদের কাছ থেকে টাকা নেওয়া পোস্ট দেওয়া এটাই আই প্যাক এর কাজ। প্রার্থী বাছাই করেছে আইপ্যাক। দালালদের হাতে যাতে দল না থাকে। ভোটে ভয়াবহ বিপর্যয়! ভরাডুবি হয়েছে তৃণমূলের। আর তারপর দলের অন্দর থেকেই সামনে আসছে ক্ষোভ! 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget