এক্সপ্লোর

Uttar Dinajpur Election Result 2026 : উত্তর দিনাজপুরে ফের ক্ষমতায় তৃণমূল, না হিসেব উল্টে দেবে বিজেপি, রইল রেজাল্ট আপডেট

Uttar Dinajpur all constituencies Results 2026 : বিজেপি দাবি করেছে, রাজ্যে এবার হিংসামুক্ত নির্বাচন হয়েছে, মানুষ তার ভোট দিতে পেরেছে, তাই গেরুয়া জয় নিশ্চিত। যদিও একই দাবি করেছে শাসক দল তৃণমূলও।

Uttar Dinajpur all constituencies Results 2026 : আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে চলে আসবে সব হিসেব। রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, কোথায় রায় দিয়েছে মানুষ, তা বলে দেবে ভোটবাক্স (West Bengal Assembly Election 2026 Result)। SIR পরবর্তী বাংলায় এবার ঢল নেমেছিল ভোটের লাইনে। বিজেপি দাবি করেছে, রাজ্যে এবার হিংসামুক্ত নির্বাচন হয়েছে, মানুষ তার ভোট দিতে পেরেছে, তাই গেরুয়া জয় নিশ্চিত। যদিও একই দাবি করেছে শাসক দল তৃণমূলও। তাদের মতে, উত্তর দিনাজপুরে এবার তারাই ফের সিংহভাগ আসন পাবে। শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে সব হিসেব, নজরে রাখুন রেজাল্টের আপডেট (Uttar Dinajpur all constituencies Results 2026)। 

গতবার বিধানসভা নির্বাচনে কী ফল হয়েছিল

হিসেব বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ৯টি কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয় লাভ করেছিল তৃণমূল। চোপড়া, ইসলামপুর , গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, ইটাহারে জয়জয়কার হয়েছিল সবুজ ব্রিগেডের। সেখানে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ জিতেই ক্ষান্ত থাকতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটি আসনে জিতেছিল পদ্ম শিবির। গেরুয়াপন্থীদের দাবি, এবার অবশ্য পরিস্থিতি আলাদা, তাই বদবে যাবে সব ফল।

লোকসভা নির্বাচনে ছিল কী পরিস্থিতি

গত লোকসভা নির্বাচনে এই জেলার তিনটি কেন্দ্রেই জয় লাভ করেছিল বিজেপি। দার্জিলিং পুলিশ কমিশনারেট, রায়গঞ্জ পুলিশ কমিশনারেট ও বালুরঘাট পুলিশ কমিশনারেটে গেরুয়া বাহিনীকে হারাতে পারেনি কেউ। এবার সেই ফলের প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়তে পারে ? কিছুক্ষণের মধ্য়েই তার সব সংখ্যা চলে আসবে সামনে। 

উত্তর দিনাজপুর  

বিধানসভা কেন্দ্র কে  এগিয়ে কে পিছিয়ে  
চোপড়া  হামিদুল রহমান (টিএমসি) শঙ্কর অধিকারী (বিজেপি)  
ইসলামপুর  অগরওয়াল কানাইয়ালাল (টিএমসি) চিরঞ্জিত রায় (বিজেপি)  
গোয়ালপোখর  গোলাম রব্বানি (টিএমসি) সরজিত বিশ্বাস (বিজেপি)  
চাকুলিয়া  আজাদ মিনহাজুল আফরিন (টিএমসি) মনোজ কুমার জৈন (বিজেপি)  
করণদিঘি  বিরাজ বিশ্বাস (বিজেপি) গৌতম পাল (টিএমসি)  
হেমতাবাদ  হরিপদ বর্মন (বিজেপি) সত্যজিত বর্মন  (টিএমসি)  
ইটাহার সবিতা বর্মন (বিজেপি) মোশারফ হোসেন (টিএমসি)  
কালিয়াগঞ্জ  আলিফা আহমেদ (টিএমসি) বাপন ঘোষ (বিজেপি)  
রায়গঞ্জ পার্থ ঘোষ (বিজেপি) কালোবরণ মণ্ডল (টিএমসি)  

কোন পক্ষে রায় দেবে উত্তর দিনাজপুর

রাজনীতির পর্যবেক্ষকদের ধারণা, এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে SIR । ভোট না দিলে নাম কেটে যাওয়ার আশঙ্কায় এবার অনেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনের কড়াকড়ির জেরে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন মানুষজন। সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, সেভাবে এবার দেখা যায়নি ভোটের হিংসা। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের সঙ্গে সারা বছরে যোগাযোগ রাখা ও কল্যাণমূলক প্রকল্পের কারণে এবারও তারাই ক্ষমতায় ফিরবে। যদিও বিজেপি ছাড়াও সিপিএম, কংগ্রেস বলছে অন্য় কথা। বিরোধীদের দাবি, শাসক দলের শাসানি উপেক্ষা করে কড়া নিরাপত্তা থাকায় এবার নিজের ভোট নিজে দিতে পেরেছেন জেলাবাসী। ফলেও তার প্রভাব দেখা যাবে। তবে যে যাই বলুক, আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সব হিসেব।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget