এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 Results: ব্যারাকপুরে 'কাউন্টিংয়ের সময় অশান্তির প্রবল আশঙ্কা' করছেন প্রার্থী নিজেই! সকাল থেকেই উত্তেজনা শুরু

সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কেন্দ্রে একসঙ্গে শুরু ভোটগণনা প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট।

সমীরণ পাল, ব্যারাকপুর: পশ্চিমবঙ্গের মসনদে কে? কোন ফুলে আস্থা রাজ্যবাসীর? গেম চেঞ্জার হবে SIR? শুরু কাউন্টডাউন। আর এদিকে গণনা শুরুর আগেই ব্যারাকপুরে গণনাকেন্দ্রে উত্তেজনা। জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান তৃণমূল-বিজেপির। নোয়াপাড়া থেকে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় কাউন্টিংয়ের লাইনে ছিলেন। সেখানে থেকেই তিনি নতুন করে অশান্তির আশঙ্কা করেছেন।  

সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কেন্দ্রে একসঙ্গে শুরু ভোটগণনা প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট। তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। গণনার আগে অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভারকে নিয়োগ করেছে কমিশন। নিয়োগ করা হয়েছে ৭৭ জন পুলিশ অবজার্ভারকে। আজ ফলতা বাদে, রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। 

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয়, তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজার্ভারদের ওপরে। অন্যদিকে, গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখবেন পুলিশ অবজার্ভাররা। তবে তাঁরা গণনা কক্ষে ঢুকতে পারবেন না। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশ সমপূর্ণভাবে QR কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঢোকা যাবে না মোবাইল নিয়ে।

আরও পড়ুন, ভরকেন্দ্র ভবানীপুরে গড় রক্ষা মমতার? না কি কালীঘাটে পদ্ম ফোটাতে পারবেন শুভেন্দু?

সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এর ভোটগণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে, তা শেষ হওয়ার ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ করে ফেলতে হবে।                                                                                            

রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি, ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে, সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুর বিধানসভা কেন্দ্রে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget