এক্সপ্লোর

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ? কলকাতায় থাকছে কত সেন্ট্রাল ফোর্স ?

West Bengal Assembly Election 2026: জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে সেদিন ভোট গ্রহণ হবে। প্রথম দফার নির্বাচনের মতোই দ্বিতীয় দফাতেও নিরাপদে ভোট করাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে। এর পাশাপাশি নজরদারি চালাবেন ১৪২ জন জেনারেল অবজার্ভার, ৯৫ জন পুলিশ অবজার্ভার। শুধুমাত্র কলকাতার জন্য মোতায়েন থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৫০ কোম্পানি বাহিনী। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দ্বিতীয় দফায় থাকবে ১৩৫ কোম্পানি। হাওড়া গ্রামীণ ও পুলিশ কমিশনারেট মিলিয়ে মোতায়েন থাকবে ২৫৭ কোম্পানি বাহিনী। 

দ্বিতীয় দফায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় থাকবে ১৬০ কোম্পানি বাহিনী। বারাসাত ও বনগাঁ পুলিশ জেলায় মোতায়েন থাকবে ১৭৪ কোম্পানি বাহিনী। বসিরহাট পুলিশ জেলায় থাকবে ১২৩ কোম্পানি বাহিনী। বারুইপুর পুলিশ জেলায় দ্বিতীয় দফায় থাকবে ১৬১ কোম্পানি বাহিনী। কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলায় থাকবে মোট ২৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৮৩ কোম্পানি, হুগলি গ্রামীণে থাকবে ২৩৪ কোম্পানি বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে থাকবে ১৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে থাকবে ২৬০ কোম্পানি বাহিনী। 

দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করল কমিশন। আজকের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে, জানাল নির্বাচন কমিশন। 

কারা সাসপেন্ড হয়েছেন, রইল তালিকা 

সাসপেন্ড : ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই
সাসপেন্ড : ডায়মন্ড হারবারের SDPO সজল মণ্ডল
সাসপেন্ড : ডায়মন্ড হারবার থানার IC মৌসম চক্রবর্তী
সাসপেন্ড : ফলতা থানার IC  অজয় বাগ
সাসপেন্ড : উস্তি থানার OC শুভেচ্ছা বাগ

দ্বিতীয় দফার নির্বাচন ঘটনাবিহীন করতে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ 

অতিরিক্ত ১১ পুলিশ পর্যবেক্ষকের জন্য  রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি। পর্যবেক্ষকদের জন্য পার্সোনাল সিকিওরিটি অফিসার চেয়ে চিঠি CEO দফতরের। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিনরাজ্য থেকে আসছেন এই পুলিশ পর্যবেক্ষকরা, খবর সূত্রের। দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকার দায়িত্ব দেওয়া হবে এই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকদের, খবর CEO দফতর সূত্রে। 

দ্বিতীয় দফার আগে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে CEO মনোজ কুমার আগরওয়াল 

আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর পরিদর্শনে CEO, খবর নির্বাচন কমিশন সূত্রে। CEO মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আর মনোজ কুমার আগরওয়াল, সুব্রত গুপ্তর সঙ্গে আছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক N.K. মিশ্র। দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ করাতে পরিদর্শন, খবর নির্বাচন কমিশন সূত্রে। 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget