এক্সপ্লোর

West Bengal Assembly Election: ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও ভোট দিতে পারবেন, বড় ঘোষণা নির্বাচন কমিশনের

SIR hearing: বিকেল ৪টের সময় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করবে। এরই মাঝে তীব্র থেকে তীব্রতর হচ্ছে একটি প্রশ্ন।

কলকাতা: আজই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। বিকেল ৪টের সময় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করবে। এরই মাঝে তীব্র থেকে তীব্রতর হচ্ছে একটি প্রশ্ন। SIR-এ প্রায় সাড়ে তেষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ৬০ লক্ষের বেশি বিবেচনাধীন। সেই নামের নিষ্পত্তি হবে কবে? যাঁদের নাম বিবেচনাধীন, তাঁরা কি ভোট দিতে পারবেন?

এরই মাঝে বড় খবর পাওয়া গেল নির্বাচম কমিশন সূত্রে। ৬০ লক্ষের বেশি বিবেচনাধীন নামের মধ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে, খবর কমিশন সূত্রে। চলতি সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও ভোট দিতে পারবেন, জানিয়েছে কমিশন।

শনিবারই কলকাতায় এসে SIR নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যখনই নির্বাচন কমিশন ভোটার তালিকার শুদ্ধিকরণের চেষ্টা করে, তখনই তৃণমূল তাদের বিরুদ্ধে হামলা শুরু করে। দুয়ারে বিধানসভা ভোট। তার আগে রাজ্য়ে এসে, SIR ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করে শনিবার বলেছেন প্রধানমন্ত্রী। 

জানা যাচ্ছে, ভোটের আগেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। রবিবার বিকেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। আর ভোটের নির্ঘণ্টের পরেই কিন্তু এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে, সেই অনুযায়ী চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে, কমিশন সূত্রে খবর।

২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।

মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।  এদিকে সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা। 

বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। সূত্রের খবর, একদফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। ISF-এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলেই সূত্রের খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget