এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন', বেহালা থেকেই মমতাকে নিশানা শুভেন্দুর

WB Assembly Election 2026: বিজেপি প্রার্থীর সঙ্গেই বেহালা শীলপাড়া থেকে ১৪ নম্বর পর্যন্ত রোড শো করবেন শুভেনদু অধিকারী। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: বেহালা পূর্বে শীলপাড়া এলাকায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026)  বেহালা পূর্ব আসনের বিজেপি প্রার্থী শংকর শিকদারের মনোনয়ন আজ। বিজেপি প্রার্থীর সঙ্গেই বেহালা শীলপাড়া থেকে ১৪ নম্বর পর্যন্ত রোড শো করবেন শুভেনদু অধিকারী। তার আগে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বিরোধী দলনেতা বলছেন, 'নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য গ্রেটার বাংলাদেশ', বেহালার সভায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর।

এদিন প্রচারের সভা থেকে বিরোধী দলনেতা বলেন, ''সব কর্মীদের আবেগ ও তাঁদের ঈচ্ছেকে মর্যাদা দিয়ে নেতা নয়, একজন আদর্শ কর্মী ও সংগঠককে আগামী পাঁচ বছর এই এলাকার জনতা জনার্দনের প্রকৃত সেবক হিসেবে কাজ করার সুযোগ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি শঙ্কর শিকদার মহাশয়কে দিয়েছেন। আমি ওঁনাকে ব্যক্তিগতভাবে চিনি। ছয়বার কাজ করেছি একসঙ্গে। ওঁনার বাড়িতেও বিশ্বকর্মা পুজোয় একাধিকবার এসেছি। বিভিন্ন সময়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের নানা প্রয়োজনে এই সৎ, আদর্শবান, নিষ্ঠাবান, পার্টিপ্রেমী আপনাদের সঙ্গে থেকেছে ও আপনাদের সঙ্গে কাজ করেছেন। আমি আশা রাখব আপনারা শঙ্কর শিকদার মহাশয়কে অনেক ভোটে জিতিয়ে চোরেদের এলাকা থেকে এই এলাকাকে রক্ষা করবেন।''

শুভেন্দু আরও বলেন, ''এত কেন ভয় পাচ্ছেন আমায়, বলছেন তো আমার সঙ্গে ১৬ জন লোক। ওঁর দল হারবে, উনি দ্বিতীয় বার হারবেন। নরেন্দ্র মোদি বলে গেছেন, সবার হিসাব হবে। ওঁর চুরি-দুর্নীতি, বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া। সব কিছুর হিসাব হবে ৪ তারিখের পরে। এই এলাকায় প্রত্যেক কাউন্সিলর ও পুলিশের নীচের তলায় যাঁরা সবাই মিল কত পুকুর বুজিয়েছেন বলুন একবার। এখানকার কাউন্সিলর প্রোমোটারকে বাড়িতে ডেকে বলেছিলেন যে ঘনা তো ১৫০ নেয়, আমাকে ৫০ দিবি, আমি সেই ভিডিও ছেড়ে দিয়েছিলাম। কাউন্সিলর বলেছিলেন যে মানহানির মামলা করবে, আমি দু'বছর ধরে অপেক্ষা করছি, কাউন্সিলরের দেখা নেই আর।'' বেহালায় বিজেপি প্রার্থীর মনোনয়নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে হুঙ্কার বিরোধী দলনেতার। 

এদিকে, এদিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় সকালে ১০.৪৫ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে তিনি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছোন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন ফিরহাদ হাকিমও। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখার জন্য এসেছিলেন বিপুল সংখ্যক মানুষ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget