এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় অভিযোগ নির্বাচন কমিশনের, মামলা রুজু লালবাজারের

Election Commission: 'বিনা অনুমতিতে সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা', অভিযোগ নির্বাচন কমিশনের।

কলকাতা: শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় মামলা রুজু লালবাজারের। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। 

'পুলিশের বাধা সত্ত্বেও সার্ভে বিল্ডিংয়ের বাইরে তৃণমূলের তরফে মাইক বাজানো হয়। গতকাল ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল। বিনা অনুমতিতে সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা', অভিযোগ নির্বাচন কমিশনের।

কমিশনের অভিযোগের ভিত্তিতে আলিপুর থানায় FIR। কালীঘাটে অমিত শাহের রোড শো ঘিরে তৃণমূলের বিক্ষোভের ঘটনা। কালীঘাট থানায় FIR দায়ের।

গতকাল কী ঘটেছিল?

এর আগে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের আগে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাট চত্বরে। গতকাল অমিত শাহর রোড শো কালীঘাট পৌঁছনোর আগে থেকে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। বিজেপির কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে যেতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অমিত শাহ ও বিজেপি প্রার্থীদের গাড়ি যত কালীঘাটের দিকে এগোতে থাকে, তৃণমূলের বিক্ষোভ ততই বাড়তে থাকে।আর অমিত শাহরা যখন একেবারে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে চলে আসে, তখন পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।

এইভাবে একদিকে যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন অন্যদিকে রোড শোয়ের গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চেপে সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী।

রোড শোয়ের গাড়ি থেকে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর নেমে যাওয়ার মুহূর্তের ভিডিও, এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, রথ যাওয়ার সময় সাধারণ মানুষের ক্ষোভ এতটাই তীব্র ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী কাপুরুষের মতো পিঠ দেখিয়ে তড়িঘড়ি নিজের গাড়ির ভেতরে চলে গেলেন। সার্ভে বিল্ডিংয়ে অমিত শাহ, শমীক ভট্টাচার্যর উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী।                                        

মনোনয়ন পেশের আগে সভা থেকে অমিত শাহ বলেন, যদি ভবানীপুরবাসী একটাই আসন জিতিয়ে দেন, তাহলে পরিবর্তন আপনাআপনি এসে যাবে। একই দিনে বৈষ্ণবনগরের সভা থেকে মমতা বন্দোপাধ্যায় হুঙ্কার দেন, এবারের খেলা হবে দুরন্ত খেলা। শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিলের সময় শুধু উপস্থিত থাকাই নয়, আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন অমিত শাহ। তিনি এও বলেন, 'বাংলার নির্বাচনের জন্য আমি ১৫ দিন বাংলাতেই থাকতে চলেছি। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ আসবে'।                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget