এক্সপ্লোর

WB Assembly Election 2026: শেষ বেলার প্রচারে বেরিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান

West Bengal Assembly Election 2026: অনুমতি ছাড়া মন্দির চত্বরে কেন প্রচার করছেন, পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় সন্তু পানকে। প্রচার নয়, পুজো দিচ্ছি, বলে পাল্টা দাবি করেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী।

তারকেশ্বর: নিজের কেন্দ্রে ভোটের ৩ দিন আগে প্রচার-বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। তার আগে শেষ রবিবারের প্রচারে বেরিয়ে ভাণ্ডারহাটি-২ নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক মন্দিরে পুজো দিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী। পাশাপাশি মন্দির চত্বরে উপস্থিত মানুষের সাথে জনসংযোগ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী সন্তু পানকে। 

এদিন পুজো দিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন সন্তু পান। সন্তু পান বলেন, ''আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছিলেন। ওঁনার জন্যই, ওঁনার সুস্বাস্থ্য কামনায় পুজো দিয়েছিলাম। তারকেশ্বর জুড়ে বিভিন্ন জায়গায় পুজোও দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোট যেন শান্তিপূর্ণ হয়, তার জন্য়ই এই পুজো। আমি এখানে পুজো দিতে এসেছিলাম।''

সন্তু পান এবার বিধানসভা নির্বাচনে তারকেশ্বর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন। পেশায় সাংবাদিক ছিলেন সন্তু। চলতি বছরেই অমিত শাহ'র হাত থেকে বিজেপি পতাকা নিয়ে দলে যোগ দেন। এরপর সোজা প্রার্থী হন তারকেশ্বরের। প্রথমবার রাজনীতির ময়দানে নামলেও ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী এই তরুণ তুর্কি।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে, বুথে পৌঁছনোর সব রাস্তাগুলোতেও বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। অশান্তিপ্রবণ যে যে এলাকা রয়েছে সেই এলাকাগুলো চিহ্নিত করে, বুথের বাইরের রাস্তায় CC ক্য়ামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু গলি চিহ্নিত করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাইকে টহলদারি চালাবে পুলিশ।

প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে রাজ্য়ে। এবার দ্বিতীয় দফার চ্যালেঞ্জ! প্রথম দফার ভোটে ১০০% বুথে ছিল ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। আর দ্বিতীয় দফার ভোটে এবার কমিশনের নজরে বিশেষ বিশেষ অঞ্চলে বুথে পৌঁছনোর রাস্তা। সূত্রের খবর, ভোটারদের বুথে আসার সময় যাতে হুমকি বা বাধার মুখে পড়তে না হয়। ভোটাররা যাতে নির্ভয়ে বুথে আসত পারে। ভয়মুক্তভাবে ভোট-দানে অংশ গ্রহণ করত পারে, তারজন্য অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করে, বুথের বাইরের রাস্তায় CC ক্য়ামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে অনেকরকম অভিযোগ উঠছে। ডায়মন্ড হারবারে বাইক নিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। ভিডিও সামনে এনেছে নির্বাচন কমিশন। একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, ডায়মন্ডহারবারে ভোটের আগে  দুষ্কৃতীদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে কসবার বাইক মিছিলের ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget