এক্সপ্লোর

West Bengal Election: তারকেশ্বরের BJP প্রার্থীকে জোকার বলে আক্রমণ, পাল্টা কী বললেন সন্তু পান?

TMC vs BJP: তারকেশ্বরে এবার পদ্ম ফুটবে, দাবি তারকেশ্বরের বিজেপি প্রার্থীর। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, তাই বিজেপি প্রার্থীকে ছুড়ে ফেলে দেবে মানুষ। পাল্টা তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: ১৫ বছরে কিছুই হয় নি, তাই তারকেশ্বরে এবার পদ্ম ফুটবে, দাবি করলেন  তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, তাই বিজেপি প্রার্থীকে ছুড়ে ফেলে দেবে মানুষ। পাল্টা দাবি তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের।

বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে প্রচার শুরু হয়েছে তারকেশ্বর বিধানসভা এলাকা জুড়ে। গতবারের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে এবারেও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস।  অন্যদিকে গোঘাটের বাসিন্দা সন্তু পানকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরেই জোড়কদমে জনসংযোগ করছেন দুই প্রার্থী।

এদিন বিজেপি প্রার্থী তারকেশ্বর বিধানসভার চৌতারা মাঠপাড়া এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার সারেন। গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলে রাস্তাঘাট, পানীয় জল, ঘরবাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

অন্যদিকে তারকেশ্বর বিধানসভার তালপুর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে টোটো করে প্রচার করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়। এলাকার মানুষ ফুল ছুড়ে প্রার্থীকে আশীর্বাদ করেন।

বিজেপি প্রার্থী সন্তু পান বলেন, '১৫ বছর তৃণমূল আর ৫ বছর রাবণের শাসনে তারকেশ্বরের মানুষ বাড়িঘর পায়নি, কল এলেও জল নেই, রাস্তার টাকা চুরি হয়েছে, নদীর বালি চুরি হচ্ছে। তাই তারকেশ্বরের মানুষ মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখানে পদ্ম ফুটছে। মালদা, মুর্শিদাবাদের ঘটনা নিয়েও এখানকার  মানুষ চিন্তিত। তারকেশ্বরে তারকনাথ করিডর, একটা ভাল হাসপাতাল, এখানকার নারীদের সুরক্ষা, যুবকদের চাকরি সব কিছুর মোদী গ্যারান্টি দিচ্ছি আমরা।'

বিজেপি প্রার্থী বাম ভোটারদের উদ্দেশে বলেন, 'হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা ভুলবেন না। তাঁরা বাম করতেন তা সত্বেও কণ্ঠি মালা পরেছিলেন বলে তাদের হত্যা করা হয়েছে। তাই বলছি ভোটটা রামে দিন। বিজেপিতে দিন। তাহলে আপনারাও রাজনীতি করতে পারবেন। কিন্তু তৃণমূল ফিরলে আপনাদের বাড়ির লোককে ধরে বের করে অত্যাচার করবে।'

পাল্টা রামেন্দু সিংহ রায়ের দাবি, 'প্রচারে বেরিয়ে মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করছেন এটা বিরল প্রাপ্তি। তাই আশা করছি আমি নিশ্চয় জয়লাভ করব। এলাকায় কী কাজ করেছি তার খতিয়ান ইতিমধ্যেই আমি প্রকাশ করেছি। তা সত্বেও কিছু কাজ তো বাকি থেকে যায় , কারণ জনবসতি বাড়ছে। সেখানে রাস্তা দরকার, জল দরকার। কিন্তু প্রধানমন্ত্রীর "জল জীবন মিশন "এ টাকা কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না, তাই অনেক জায়গায় কলের লাইন পাতা হলেও জল সব জায়গায় পৌঁছানো যায়নি। এই ধরনের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ বাংলার মানুষ দিয়ে দেবে।'

বিজেপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় বলেন, 'বিজেপি প্রার্থী পুরো জোকার। যেখানে দাঁড়িয়ে তিনি অভিযোগ করছেন তার তলায় পাকা রাস্তা, সেটা তৃণমূল করেছে, যে মন্দিরে দাঁড়িয়ে অভিযোগ করছেন সেখানকার উন্নয়নও তৃণমূল করেছে। দিদি ৩২ লক্ষ মানুষের ঘর তৈরি করে দিয়েছেন অথচ যে দলের হয়ে উনি দাঁড়িয়েছেন সেই দল গত কয়েক বছরে একটা টাকাও ঘর তৈরির জন্য দেয়নি। তাই উনি জোকারগিরি করুন, তাহলে মানুষ তাঁকে তুলে ফেলে দেবে। এবারে দল ক্ষমতায় আসার পর তারকেশ্বর জুড়ে আরও একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। এবং তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে একটি নতুন উন্নয়নমূলক কাজ হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget