এক্সপ্লোর

Election 2026: দলটাকে শ্মশানে পাঠিয়ে দিল IPAC, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিস্ফোরক বিধায়ক

টিকিট পাননি। তাই শুরু থেকেই বিক্ষুব্ধ ছিলেন। আর ভোটের ঠিক মুখে তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রজ্জাক।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: টিকিট না পেয়ে এবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন জলঙ্গির বিদায়ী বিধায়ক আবদুর রজ্জাক। এমনকী, ডোমকল মহকুমার তিন বিধানসভা কেন্দ্রে তৃণমূল হারবে বলেও 'ভবিষ্যদ্বাণী' করলেন তিনি। এদিকে এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রজ্জাক বলেন, 'ডোমকলে তিনটে হারবে, জলঙ্গি তো হারবেই। ওই দল থেকে আমি সরে যাচ্ছি বা পদত্যাগ করছি।' 

টিকিট পাননি। তাই শুরু থেকেই বিক্ষুব্ধ ছিলেন। আর ভোটের ঠিক মুখে তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রজ্জাক। এমনকী, ডোমকল মহকুমার তিন বিধানসভা কেন্দ্রে তৃণমূল হারবে বলেও 'ভবিষ্যদ্বাণী' করলেন তিনি।

জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রজ্জাক বলেন, 'ডোমকলে তিনটে হারবে, জলঙ্গি তো হারবেই। পরে বলবে যে দলে থেকে ও ভিতরে ভিতরে ভোট কাটিয়েছে, যার জন্য় আমি পরিষ্কার... হতে চাইছি। ওই দল থেকে আমি সরে যাচ্ছি বা পদত্যাগ করছি। দলের সঙ্গে আমি সম্পর্ক ছেদ করছি।' 

এই জলঙ্গি বিধানসভা থেকেই টানা তিনবার বিধায়ক হয়েছেন আব্দুর রজ্জাক। ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে CPM-এর টিকিটে জয়ী হন। দলবদলের পর ২০২১-এ তাঁকে জলঙ্গি থেকেই প্রার্থী করে তৃণমূল। জিতে ফের বিধায়ক হন।                             

কিন্তু, এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর জায়গায় তৃণমূল প্রার্থী করেছে বাবর আলিকে। বিজেপি প্রার্থী করেছে নবকুমার সরকারকে। অন্যদিকে CPM-এর প্রার্থী ইউনুস আলি সরকার। এবং কংগ্রেসের প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লা। 

টিকিট না পাওয়ায় আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন আব্দুর রজ্জাক। বিদায়ী বিধায়কের দাবি, এবারের ভোটে জলঙ্গির পাশাপাশি রানিনগর, ডোমকল হাত ছাড়া হবে তৃণমূলের। ২০২১ সালের বিধানসভা ভোটে, এই তিন বিধানসভাতেই জিতেছে তৃণমূল।

এদিন তৃণমূলের ভোটকুশলী সংস্থা I-PAC-কেও নিশানা করেছেন জলঙ্গির বিদায়ী বিধায়ক। তিনি বলেন,  'একদম দলটাকে রসাতলে পাঠিয়ে দিল, কবরে পাঠিয়ে দিল, শ্মশানে পাঠিয়ে দিল IPAC. গোটা রাজ্যে IPAC বিজেপির দালালি করছে। পরে কিন্তু আমাদের দলও বিবৃতি দেবে। মুর্শিদাবাদকে শেষ করে দিল কত টাকায়... এর সঙ্গে ডিল হয়েছে আমি জানি না।' 

শেষমেশ কী হবে জলঙ্গি, রানিনগর, ডোমকলে? এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে তৃণমূল? নাকি আব্দুর রজ্জাকের 'ভবিষ্যদ্বাণী' মিলে যাবে? জানা যাবে ৪ মে।
 
সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget