এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: "ভবানীপুর ও নন্দীগ্রাম, দুটোই তৃণমূল জিতবে" ! কোন সম্ভাব্য প্রার্থীর উপর ভরসা রেখে চ্যালেঞ্জ ব্রাত্যর ?

Bratya Basu On Bhawanipur and Nandigram: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চ্যালেঞ্জ ব্রাত্যর, কী বললেন ?

কলকাতা: আজই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। এদিকে গতকালই প্রার্থী তালিকায় প্রকাশ করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি। শুধু ভবানীপুর কেন্দ্রে নয়, নন্দীগ্রামেও তাঁকে প্রার্থী করা হয়েছে। দু দুটো কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। এহেন মুহূর্তে প্রতিক্রিয়া দিলেন ব্রাত্য বসু।

আরও পড়ুন, "সিপিএম খুঁজে খুঁজে এমন প্রার্থী দিয়েছে, যাতে তৃণমূলকে জেতানো যায় "! বরানগরে BJP-র প্রার্থী পদ পেয়েই বিস্ফোরক সজল

তিনি বলেছেন, 'গণতান্ত্রিক দেশ, যেকেউ যেকোনও জায়গায় দাঁড়াতে পারেন। ..উনি দুটো জায়গায় দাঁড়াচ্ছেন। কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন, এটাকে বলা যায় যে ওনার, খাড়াখিড়ি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবেন, তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত ৫০ হাজার ভোটে জিতবেন। বিপক্ষে যেই দাঁড়াক, এটা সম্পূর্ণভাবে ভবানীপুর, মানে এটাকে অশান্তিকুঞ্জ করার কোনও মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন। আমার ধারণা, ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই। নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে।'

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার বাসভবনে, সাংবাদিক বৈঠক করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজকেও তার কোনও ব্যাতিক্রম হচ্ছে না। আজকে ৩ টে ১৫ নাগাদ, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে, সাংবাদিকদের উপস্থিতিতে, তাঁর ২৯৪ টি কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এবং এই প্রার্থী তালিকা অবশ্যই চমক থাকছে। সেলিব্রিটি মুখ যেমন থাকছে, যুব নেতারা যেমন থাকছেন, পুরনো মুখও থাকছে। পাশাপাশি একাধিক মন্ত্রী-বিধায়ক, তাঁদের পুরনো যারা আছেন, তাঁদের বাদ দেওয়া হচ্ছে, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

যেটা সবচেয়ে বড় কৌতুহল, ভবানীপুরে তো দ্বৈরথ হচ্ছেই, নন্দীগ্রামে কী হবে ? কারণ গতকালই, বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, কারণ একটা এপিসেন্টার তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির এই নির্বাচন যুদ্ধে, কারণ ভবানীপুর একটা এপিসেন্টার তৈরি হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছেন। এবং সেই ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি। শুধু ভবানীপুর কেন্দ্রে নয়, নন্দীগ্রামেও তাঁকে প্রার্থী করা হয়েছে। দু দুটো কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে দ্বৈরথ তো ভবানীপুরে হবে।

নন্দীগ্রামে কী হবে ? নন্দীগ্রামে তৃণমূলের কে প্রার্থী হবে ? কোন জবরদস্ত নেতাকে তৃণমূল লড়াইতে নামাবে ? এই কৌতুহল কিন্তু থাকছেই। এবং এখনও পর্যন্ত সূত্র মারফৎ যেটা জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর দলেরই এক নেতা, তাঁকে তৃণমূল প্রার্থী করতে পারে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে পারে। কারণ যে সার্ভে বা আবেদনের ভিত্তিতে তালিকা জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই তার কথা হয়েছে একাধিকবার।

 

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget