এক্সপ্লোর

West Bengal Re-Poll: কোথায় কোথায় হতে পারে পুনর্নির্বাচন? কিছুক্ষণের মধ্যেই ঘোষণা?

West Bengal Assembly Election 2026: রাজ্যের একাধিক বুথে হতে পারে পুনর্নির্বাচন। সন্ধের দিকেই হয়তো জানিয়ে দেওয়া হবে যে কোথায় কোথায় হবে পুনর্নির্বাচন, সেই কোথাও বলেছেন মনোজ আগরওয়াল।

কলকাতা: রাজ্যের একাধিক বুথে হতে পারে পুনর্নির্বাচন, জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer)। জেলায় জেলায় যে সব ভোট গণনা কেন্দ্র রয়েছে, আজ সেগুলো পরিদর্শন করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) মনোজ আগরওয়াল। এই কাজের জন্য সকাল থেকেই তিনি ব্যস্ত রয়েছেন। যদিও সন্ধের দিকেই হয়তো জানিয়ে দেওয়া হবে যে কোথায় কোথায় হবে পুনর্নির্বাচন, সেই কথাও বলেছেন মনোজ আগরওয়াল।

আরও পড়ুন: ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ, তাও এবারের নির্বাচনে পড়েছে ৩১ লক্ষ বেশি ভোট!

জানা গিয়েছে, রাজ্যের একাধিক বুথে হতে পারে পুনর্নির্বাচন। গতকালই এই বিষয়ে স্ক্রুটিনি হয়েছে। রাত পর্যন্ত চলেছে এই স্ক্রুটিনি। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) -এর নির্দেশ পেয়েই রাজ্যের একাধিক কেন্দ্রে স্ক্রুটিনি করেছে। আর সেখানেই ধরা পড়েছে একাধিক গরমিল। দ্বিতীয় দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2026) দেখা গিয়েছে ফলতার একাধিক কেন্দ্রে বন্ধ ছিল CCTV ক্যামেরা। যদিও নেটওয়ার্কের সমস্যা হওয়ায় নির্বাচন কমিশন (Election Commission Of India) -এর কন্ট্রোলরুমে তা ধরা পড়েনি।

ফলতা থেকে ইভিএমে টেপ লাগানোর অভিযোগও সামনে এসেছে। দুপুর ১ টায় যখন প্রিসাইডিং অফিসার খবর দেন যে ঐ টেপ সরিয়ে দেওয়া হয়েছে, ততক্ষণে কিন্তু ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। আবার এমনও জানা গিয়েছে, যে ওই ৫৮ শতাংশ ভোট হয়তো নির্দিষ্ট একটা দলই পেয়েছিল। আর এটা একটা বুথের গল্প নয়, ফলতার একাধিক বুথ থেকে এমন ঘটনার কথা সামনে এসেছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে গিয়েছে রিপোর্ট, ফলতার ৩০ বুথে পুনর্নির্বাচন?

একাধিক রিপোর্টে ফলতা,  ডায়মন্ড হারবার বা মগরাহাটের একাধিক বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছে। আর তারপরই মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) জানিয়েও দিয়েছেন যে একাধিক বুথেই পুনর্নির্বাচন হতে চলেছে। অর্থাৎ, ওয়েব কাস্টিংয়ের পরও কিন্তু সম্পূর্ণ গোলমাল এড়ানো গেল না। অবশেষে আজ সন্ধের মধ্যেই কোথায়, কত বুথে হবে পুনর্নির্বাচন, সেটাই জানিয়ে দেবে নির্বাচন কমিশন (Election Commission Of India)।

ফলতায় কিছু বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। কমিশনের নজরে রয়েছে এমন ৩০ টি বুথ। ডায়মন্ড হারবারের ৪ টি বুথেও ফের ভোট চেয়ে রিপোর্ট। সূত্রের খবর, মগরাহাট পশ্চিমের ১১ বুথেও পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget