এক্সপ্লোর

WB Election 2026: ভোটদানে পুরুষদের টেক্কা দিলেন নারীরা, এগিয়ে কত শতাংশে?

West Bengal Assembly Election 2026: এবারের নির্বাচনে মহিলা ভোট পড়েছে ৯২.৬৯ শতাংশ। পুরুষদের থেকে শতাংশের বিচারে ১.৭৭ শতাংশ বেশি। অর্থাৎ, ১০ হাজার মহিলা ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯ হাজার ২৬৯ জন।

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly  Election 2026) ইতিমধ্যেই নজির তৈরি করে ফেলেছে। শতাংশের বিচারে স্বাধীনতার পরের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবারের নির্বাচন। এমনকি প্রথম দফার নির্বাচন যে ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয়েছে, সেখানে ভোটারের সংখ্যার বিচারেও এগিয়ে রয়েছে এবারের ভোট। কিন্তু এবারের ভোটে আরও একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক কোন জায়গায় এগিয়ে রয়েছে আমাদের রাজ্য।     

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে (West Bengal Assembly  Election 2026) প্রথম দফায় ভোট পড়েছে ৯১.৭৮ শতাংশ। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এবার কমিশন সেই তথ্যই পোস্ট করল তাদের এক্স হ্যান্ডেলে। আর এখানেই একটা বিষয় দেখা গেল। পশ্চিমবঙ্গের ৯১.৭৮ শতাংশ ভোটের মধ্যে পুরুষ ভোটদানের হার ৯০.৯২ শতাংশ। আর এখানেই পুরুষদের থেকে এগিয়ে রয়েছে 'অর্ধেক আকাশ'। কারণ, পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মহিলা ভোট পড়েছে ৯২.৬৯ শতাংশ। পুরুষদের থেকে শতাংশের বিচারে ১.৭৭ শতাংশ বেশি।     

অর্থাৎ, সহজ ভাষায় বললে রাজ্যের প্রতি ১০ হাজার পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯ হাজার ৯২ জন। সেখানে প্রতি ১০ হাজার মহিলা ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯ হাজার ২৬৯ জন। যদিও ভোট দানের হারে অংক পিছিয়ে রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটরটা। পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গের ভোট দানের হার মাত্র ৫৬.৭৯ শতাংশ।

উল্লেখ্য, এই একই ধরনের ট্রেন্ড দেখা গিয়েছে তামিলনাড়ুতেও। সেখানেও পুরুষদের থেকে বেশি ভোট পড়েছে মহিলাদের। তামিলনাড়ুতে মোট ভোট পড়েছে ৮৪.৬৯ শতাংশ। এর মধ্যে পুরুষ ভোট ৮৩.৫৭ শতাংশ। অন্যদিকে, মহিলা ভোট ৮৫.৭৬ শতাংশ। তৃতীয় লিঙ্গের ভোট ওই রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে সামান্য বেশি হলেও, খুব বেশি পড়েছে এমন নয়।     

প্রসঙ্গত, ২৩ এপ্রিল তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন (Tamilnadu Assembly Election 2026) ছিল। অন্যদিকে, পশ্চিমবঙ্গের ১৬ জেলার মোট ১৫২ কেন্দ্রে ছিল প্রথম দফার নির্বাচন। রাজ্যের বাকি ১৪২ কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী ২৯ এপ্রিল। অন্যদিকে, ভোট গণনা হবে মে মাসের ৪ তারিখ।     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget