এক্সপ্লোর

Yogi Adityanath: 'মাফিয়ারাজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই', যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার, কী বললেন তিনি

West Bengal Assembly Election 2026: রবিবার নন্দকুমারে সভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সেখানে তিনি বলেন, 'মাফিয়ারাজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই।'

কলকাতা : সামনেই বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার। গতকাল রবিবার ১২ এপ্রিল বিজেপির হয়ে ভোটপ্রচারে রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত উল্লেখ্য, নরেন্দ্র মোদি এবং অমিত শাহেরও সভা ছিল গতকাল। এর আগেও সভা করেন এই ২ জন। তবে গতকাল যোগী আদিত্যনাথের প্রথম সভা ছিল এ রাজ্যে। পশ্চিমবঙ্গের ২ জায়গায় সভা করেন তিনি। আর সেখানেই দেখা গিয়েছে এক অদ্ভুত দৃশ্য। রবিবার বাঁকুড়া ও কাঁথিতে যোগী আদিত্য়নাথের সভায় বুলডোজার নিয়ে হাজির হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখেও শোনা গিয়েছে বুলডোজার দিয়ে পিষে ফেলার হুঁশিয়ারি। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। 

বুলডোজার প্রসঙ্গে যোগী আদিত্যনাথের মুখে শোনা গিয়েছে ভয়ঙ্কর হুঁশিয়ারি। রবিবার নন্দকুমারে সভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সেখানে তিনি বলেন, 'মাফিয়ারাজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই।' প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার বাঁকুড়ার সোনামুখী ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ। দু'জায়গাতেই বহু বিজেপি কর্মী-সমর্থক বুলডোজার নিয়ে হাজির হন। আর তা নিয়েই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তর্ক-বিতর্ক। পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। প্রথম দফার ভোটে ১৫২ আসনে ভোট গ্রহণ হবে এবং দ্বিতীয় দফার ভোটে ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে চর্চায় 'বুলডোজার'!

অবৈধ নির্মাণ থেকে শুরু করে, অভিযুক্ত কিংবা বিরোধীদের বাড়ি - বুলডোজার দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বারবার শিরোনামে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিভিন্ন সময় এরাজ্যের বিজেপি নেতাদের মুখেও উঠে এসেছে বুলডোজার প্রসঙ্গ। এবার এরাজ্যে ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। রবিবার নন্দকুমারের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেছেন, 'এখানকার শিল্পকলা-সংস্কৃতি, এখানকার আধ্যাত্মিকতা, এখানকার মা-বোনেদের সঙ্গে, এখানকার যুব সমাজের রোজগারের সঙ্গে খেলা করলে, উত্তরপ্রদেশের বুলডোজার তার সঠিক জবাব দেবে। উত্তরপ্রদেশের বুলডোজার দিয়ে শুধু রাস্তা তৈরি করা হয় না, মাফিয়াদেরও চিকিৎসা করা হয়। আমরা মাফিয়ারাজের সরকার চাই না, মাফিয়ারাজ পিষে ফেলার সরকার চাই, মাফিয়ারাজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই।' 

এর পাল্টা খণ্ডঘোষের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে, তাদের কোনও অধিকার নেই, বাংলায় এসে ভোট চাইবার।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget