এক্সপ্লোর

Sajal Ghosh: বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সম্পদের বহর কেমন? হলফনামায় জানা গেল...

BJP Sajal Ghosh: ভোটের বাজারে ভোটারই তাঁর সম্পদ। কিন্তু, বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সম্পদের বহর কেমন? মনোনয়নের সঙ্গে পেশ করা হলফনামা অনুযায়ী...

কলকাতা: তিনি জোরকদমে প্রচার চালাচ্ছেন।  আছে ব্যাঙ্ক ব্যালেন্স, সঞ্চয়, বিনিয়োগ ও বিমা। রয়েছে পরিবার সূত্রে পাওয়া সম্পত্তিও। আজকের আয়-ব্যয়ে বরানগরের বিজেপি প্রার্থী (BJP Candidate) সজল ঘোষের (Sajal Ghosh) সম্পত্তির খতিয়ান।  

২০২৪-এর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেননি। ছাব্বিশের বিধানসভা ভোটে ফের সেই বরানগরেই সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন তিনি। গরমে ঘেমে জল হয়েও বাড়ি-বাড়ি, পাড়ায়-পাড়ায় পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী সজল।  

ভোটের বাজারে ভোটারই তাঁর সম্পদ। কিন্তু, বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সম্পদের বহর কেমন? মনোনয়নের সঙ্গে পেশ করা হলফনামা অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবর্ষে সজল ঘোষ আয় করেছেন ১৬ লক্ষ ২০ হাজার ৮৮০ টাকা। একই অর্থবর্ষে তাঁর স্ত্রী তানিয়া ঘোষের আয় ১১ লক্ষ ১৮ হাজার ৭০ টাকা।   

হলফনামা অনুযায়ী, মনোনয়ন পেশের সময় সজল ঘোষের হাতে ছিল নগদ ৩ লক্ষ ৮৪ হাজার ৭৬৩ টাকা। এবং তাঁর স্ত্রীর কাছে ছিল ২ লক্ষ ২৬ হাজার ৫৪০ টাকা। সজল ঘোষের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মোট ৭ লক্ষ ৮৩ হাজার ১৪৫ টাকা। ব্যাঙ্কে তাঁর স্ত্রীর নামে অ্যাকাউন্টে রয়েছে ৩৮ হাজার ৮২৬ টাকা। FD, মিউচ্যুয়াল ফান্ড এবং LIC মিলিয়ে সজল ঘোষের বিনিয়োগের পরিমাণ ১ কোটি ১৫ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। আর তাঁর স্ত্রীর বিনিয়োগ রয়েছে ৩০ লক্ষ ৮ হাজার টাকা।  

বরানগরের বিজেপি প্রার্থীর নিজের কোনও গাড়ি নেই। তাঁর স্ত্রীর নামে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। যার বাজারমূল্য ৪ লক্ষ ৭৭ হাজার ৯৮০ টাকা। 

হলফনামায় সজল ঘোষ জানিয়েছেন, তাঁর কাছে ৩০৭.৯ গ্রাম অলঙ্কার রয়েছে। ৩১ মার্চ অনুযায়ী যার বাজার দর ৩৬ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকা। স্ত্রী তানিয়া ঘোষ ৪৯৫ গ্রাম অলঙ্কারের মালিক। যার বাজার দর ৫৯ লক্ষ ৪০ হাজার টাকা। সবমিলিয়ে সজল ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ১৬১ টাকা। তাঁর স্ত্রীর কাছে অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ১১ হাজার ১৭ টাকার। 

অস্থাবর সম্পত্তির পাশাপাশি স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। পরিবার সূত্রে হাওড়ায় একটি সম্পত্তির এক তৃতীয়াংশ পেয়েছেন তিনি। যার বাজার দর ১ কোটি ৮৩ লক্ষ ৩৩ হাজার ৩৩৪ টাকা। 

হলফনামায় বরানগরের বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনও মামলায় তিনি এখনও দোষী সাব্যস্ত হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget