এক্সপ্লোর

Kunal Ghosh: 'গণ্ডারের গায়ে সুড়সুড়ি দিলে তিনদিন পর হাসে...', ফলতায় ফের ভোট, কমিশনে কটাক্ষ করে কী বললেন কুণাল

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও এক নজিরবিহীন ঘটনা। বাতিল করা হল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ফলতায়।

কলকাতা : ২১ মে ফলতা বিধানসভায় নতুন করে নির্বাচন হতে চলেছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র এবং এবারের নির্বাচনে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী কুণাল ঘোষ।  

 কুণাল বলছেন, 'আপনাদের বজ্র আঁটুনি কি তাহলে ফস্কা গেরো? এত কিছু... তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হল, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। গণ্ডারের গায়ে সুড়সুড়ি দিলে তিনদিন পর হাসে। এত রিগিং হল, ডে অফ ইলেকশনে ধরতে পারলেন না। আপনাদের মুজরো সিঙ্ঘম, এত ডায়লগ, সে দাঁড়িয়ে রইল, আর এত রিগিং হল, ওকে আগে সাসপেন্ড করুন, ও কেন পার পেয়ে যাবে? ওর অ্যাকাউন্ডেবিলিটি কী? এত কোম্পানি সেন্ট্রাল ফোর্স, সেনা, আধা সেনা - তারা গোটা ফলতা জুড়ে রিগিং ধরতে পারল না? যেটা করেছে নির্বাচন কমিশন, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যে সময় পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, ততক্ষণে ২৩০- এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীই জিতবেন, আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে।' 

'অতি পাকামি করতে গেছেন', কালীঘাট থানার সাসপেন্ডেড ওসি প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও এক নজিরবিহীন ঘটনা। বাতিল করা হল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ফলতায়। কারচুপির অভিযোগে পুরো বিধানসভা কেন্দ্রে পুনির্নিবাচনের দাবি জানিয়েছিল বিজেপি। শুক্রবার নির্বাচন কমিশন জানাল, গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল হচ্ছে, পুনরায় ফলতা কেন্দ্রে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা হবে ২৪ মে। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সোমবার একটি কেন্দ্র বাদ দিয়ে, ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget