এক্সপ্লোর

Bengal Election 2026 Phase 2 Polling Live Updates: পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান, ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি

West Bengal Assembly Election Phase 2 Live: ভোট সংক্রান্ত প্রতি মুহূর্তের খবর। দেখে নিন একনজরে।

LIVE

Key Events
west bengal assembly election phase 2 live updates kolkata bhowanipore panihati constituency tmc bjp cpm Congress Bengal Election 2026 Phase 2 Polling Live Updates: পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান, ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি
দ্বিতীয় তথা শেষ দফার ভোট সংক্রান্ত প্রতি মুহূর্তের খবর। দেখে নিন একনজরে।

Background

আজ দ্বিতীয় তথা শেষ দফায় ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট। প্রথম দফায় ৯৩%, কালও বজায় থাকবে রেকর্ড ভোটিং? ২০২১-এর তুলনায় প্রথম দফায় এবার ১৭ লক্ষ কম ভোটার। তাও ২০২১-এর তুলনায় প্রথম দফায় সাড়ে ২১ লক্ষ বেশি ভোট। প্রথম দফায় রাজ্যের ১৫টি বুথে ভোট পড়েছে ১০০%। প্রথম দফায় শতাধিক বুথে ভোট পড়েছে ৯৯%। SIR-এর জের, '২১-এর তুলনায় এবার দ্বিতীয় দফায় প্রায় ৩৪ লক্ষ ভোটার কম। দ্বিতীয় দফার জেলাগুলিতে ২০২১-এ ভোট পড়েছিল ৮১%। প্রথম দফার ভোটদানের রেকর্ড কি এবার ছাপিয়ে যাবে দ্বিতীয় দফায়? (West Bengal Assembly Election Phase 2 Live)

দ্বিতীয় দফায় ৭ জেলায় ১৪২টি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা। দ্বিতীয় দফায় ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ। কলকাতা: ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান: ২৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারুইপুর: ১৬১ কোম্পানি, ব্যারাকপুর: ১৬০ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলা: ১৫৮ কোম্পানি সেন্ট্রাল ফোর্স, হাওড়া গ্রামীণ পুলিশ জেলা: ১৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবার: ১৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাত পুলিশ জেলা: ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বনগাঁ: ৬২ কোম্পানি, বিধাননগর: ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। (Bengal Election 2026 Phase 2 polling live updates)

প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে ৩টি বুথ, সেখানে থাকবে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন। টহলদারিতে CRPF-এর QRT ভ্য়ান, স্পর্শকাতর এলাকায় ‘মার্কসম্যান’। (TMC News) (BJP News)

শেষ দফার ভোটের আগের রাতেও কড়া কমিশন। দুই জেলার দুই ADM-কে সরাল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে দায়িত্বে থাকা ২জন ADM-কে সরাল কমিশন। ১জন দক্ষিণ ২৪ পরগনার ADM ভাস্কর পাল। অপরজন বীরভূমের ADM সৌভিক ভট্টাচার্য। 'ভোটের কোনও কাজে থাকতে পারবেন না দুই অফিসার',
দুই ADM-কে সরিয়ে নির্দেশ নির্বাচন কমিশনের। (Central Forces)

'নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক সহ সকল আধিকারিক নির্বাচনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন', ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় আশাপ্রকাশ হাইকোর্টের। 'সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে, রাজনৈতিক বা অন্য কোনও ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই পালন করবেন', ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় নির্দেশ হাইকোর্টের। 'রাজ্যের সকল নাগরিকের স্বার্থে কাল নির্বাচন যেন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটাররা যেন কোনও ভয়-ভীতি ছাড়াই স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন', ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় নির্দেশ হাইকোর্টের। (Election Commission)

'একান্ত অপরিহার্য না হলে কোনও ব্যক্তিকে সতর্কতামূলক ভাবে আটক বা গ্রেফতারের মতো পদক্ষেপ গ্রহণ করবে না পুলিশ। সেক্ষেত্রেও যথাযথ আইন মেনে কাজ করবেন পুলিশ', ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় আশাপ্রকাশ হাইকোর্টের। 'ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের স্বাধীনতার মৌলিক অধিকারের অপরিসীম গুরুত্ব রয়েছে। নাগরিকদের স্বাধীনতার মৌলিক অধিকারের অপরিসীম গুরুত্ব সবসময় মনে রাখা উচিত', ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় নির্দেশ হাইকোর্টের।

22:09 PM (IST)  •  29 Apr 2026

Bengal Second Phase Election 2026 Live : পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান, ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি

পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান। ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি। ভোটিংয়ে দক্ষিণকে ছাপাল কলকাতা উত্তর। দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলিতে ৯১ শতাংশেরও বেশি ভোটদান।

21:07 PM (IST)  •  29 Apr 2026

West Bengal Second Phase Election 2026 : প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল

প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল । নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। আর ২ দফা মিলিয়ে সার্বিক ভোটদানের হার ৯২ দশমিক ৪৭ শতাংশ। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget