এক্সপ্লোর

Assembly Election Result: ফলতা পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু, দ্বিগুণ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ২৯৩ কেন্দ্রের রেজাল্ট প্রভাব ফেলবে?

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ টহল চলবে তার আগে থেকে। স্পর্শকাতর এলাকা বেছে চলবে বাহিনী-পুলিশের যৌথ টহল।

কলকাতা: ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট হয়েছে ফলতায়। কিন্তু কারচুপির নানা অভিযোগ পেয়ে শেষমেশ সেখানকার ভোটই বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার ফলতা পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। গতবারের তুলনায় দ্বিগুণ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, খবর সূত্রের। 

আর কী কী জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে? 

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ টহল চলবে তার আগে থেকে। স্পর্শকাতর এলাকা বেছে চলবে বাহিনী-পুলিশের যৌথ টহল। স্পর্শকাতর এলাকায় ওয়েব কাস্টিং চলবে। রাস্তায় জমায়েত দেখলেই নেওয়া হবে ব্যবস্থা, দেওয়া হবে অতিরিক্ত পর্যবেক্ষক। EVM-এ যাতে টেপ বা কোনও সুগন্ধি না লাগানো যায়, তার জন্য কড়া নজরদারি। ভোটের পর হিংসা ঠেকাতে আপাতত চালু থাকবে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, খবর কমিশন সূত্রে। 

অশান্তির আশঙ্কায় ভোটের অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের নজরে ছিল ফলতা। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসাবে উত্তরপ্রদেশের IPS অফিসার অজয় পাল শর্মাকে দায়িত্ব দেয় কমিশন। যিনি আবার 'সিঙ্ঘম' পুলিশ অফিসার হিসেবে পরিচিত। ভোটের আগে থেকে অভিযুক্তদের খোঁজে তাঁকেও ফলতায় টহল দিতে দেখা যায়।

আরও পড়ুন, মহাকরণ নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা! কোন জায়গায় বসতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা?

যদিও ফলতায় ভোট নিয়ে পরপর অভিযোগ আসতে শুরু করে। বিজেপি প্রার্থী থেকে এলাকার বাসিন্দাদের একাংশের মুখে উঠে আসে হুমকি, অত্যাচার, মারধরের মতো বহু অভিযোগ। 

স্ক্রুটিনির পর ফলতায় ফের ভোট করানোর ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরেই নতুন করে চড়তে শুরু করে রাজনীতির পারদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন- দশবার জন্ম নিলেও আমার ‘ডায়মন্ড হারবার মডেল’-এ বিন্দুমাত্র আঁচড় কাটতে পারবে না ‘বাংলা-বিরোধী গুজরাতি গ্যাং’ এবং তাঁদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার। যা পারো সব নিয়ে এসো। আমি পুরো ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি—ফলতায় এসো। তোমাদের সবচেয়ে শক্তিশালী কাউকে পাঠাও, দিল্লির কোনও গডফাদারকে পাঠাও। দম থাকলে ফলতায় এসে লড়ো।

২১ মে নতুন করে ভোট হতে চলেছে ফলতা বিধানসভায়। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ফলতার ফল ঘোষণা হবে ২৪ মে। যতবার পুনর্নির্বাচন হোক, তৃণমূলই জিতবে বলে হুঙ্কার ছেড়েছে জোড়াফুল শিবির। বিজেপি বলছে, ফলতায় কারচুপি ধরা পড়ার কারণেই ফের ভোট হচ্ছে। সোমবার ২৯৩ কেন্দ্রের রেজাল্ট প্রভাব ফেলবে ফলতায় বলে কটাক্ষ করেছে কংগ্রেস। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget