এক্সপ্লোর

Bengal Assembly Election: 'মানুষ যা করার করে দিয়েছে, তৃণমূলের সব খেলা শেষ', জানিয়ে দিলেন শমীক

পাশাপাশি গণনার আগে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে।

কলকাতা: ভোট গণনায় কারচুপির হতে পারে, এদিন এক্স পোস্টে তৃণমূলকর্মীদের সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূলনেত্রীর। পাশাপাশি গণনার আগে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে। আমরা এবার ২২৬-এর বেশি আসন পাব'। 

এ প্রসঙ্গে এদিন শমীক ভট্টাচার্য বলেন, '৩২১-এও পৌঁছে যেতে পারে। অস্বাভাবিক কিছু নয়। তৃণমূল পারে না এমন কোনও কাজ নেই। মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনও কাজ নেই। মানুষ যা করার করে দিয়েছে সব খেলা শেষ। 

সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা। সব জল্পনার অবসান হবে সেদিনই। তবে ফল ঘোষণার আগে সব দলও নিজের নিজের মতো করে হিসেব কষে চলেছে। ভোট শেষের ২৪ ঘণ্টা পরও শাসক-বিরোধীর দাবি-পাল্টা দাবিতে রাজ্য় রাজনীতি সরগরম। 

আরও পড়ুন, 'গণনার আগে, আজ থেকেই এই কাজ করতে হবে', দলীয় কর্মীদের এই স্ট্র্যাটেজি নিতে বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যর প্রেক্ষিতে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেনম, '৩০০ পেলেও অবাক হব না। ৩০০ কেন বলছেন, ঘুমনো দরকার ওঁর। এত টেনসড হয়ে যাচ্ছেন কেন?' 

এ প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, 'সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল। সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই। কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সবথেকে বেশি ভোট পাবে, সেটা এখনই আন্দাজ করা কঠিন। তবুও আমার মনে হয়েছে, যে দ্বিতীয় দফায় ভোটের একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ'।                                                      

২০১১ সালে পালাবদলের বিধানসভা ভোটে তৃণমূল ১৮২টি আসনে জিতেছিল। বিজেপি সেবার একটিও আসন পায়নি। ২০১৬ সালে তৃণমূল ২১১টি এবং বিজেপি ৩টি আসনে জেতে। ২০২১-এ তৃণমূলের ঝুলিতে যায় ২১৫টি আসন, বিজেপি পায় ৭৭টি। এবার কী হবে? 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget