এক্সপ্লোর

Election 2026: প্রথম দফার ভোট শেষে ফলাফলের হিসেব-নিকেশ? এই নেতারা জানালেন 'রেজাল্ট'?

West Bengal Election News: গণতন্ত্রে নেতা-নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা! সাধারণ মানুষ। ভোটার।

কলকাতা: প্রথম দফার ভোট শেষ। এখন থেকেই হিসাব কষা শুরু যে ১৫২টি আসনে ভোট হল, তার মধ্যে কে কটি পাবে। ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষে এবার শুরু হল ফলাফলের হিসেব-নিকেশ। বৃহস্পতিবার ভোট যখন মধ্যগগনে তখনই শুভেন্দু অধিকারী বললেন, ১৫২ আসনের মধ্যে 'ন্যূনতম ১২৫টি আসন পাবে বিজেপি'। কুণাল ঘোষ আবার বলছেন, '১৫২টির মধ্যে ১৩২ থেকে ১৩৫টি তৃণমূল জিতছে।' 

কোন নেতা কী বলেছেন? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'অনেক জেলায় তৃণমূলের খাতা পর্যন্ত খুলবে না। আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ৪ মে শুধু ফলপ্রকাশ হবে না, পরিবর্তন হবে'। 

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, '১২৫ আসন পাবে বিজেপি। ন্যূনতম। মিলিয়ে নেবেন। রেকর্ড করে রাখুন। ৪ তারিখে দুপুরে দেখবেন'। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, '১৫২টির মধ্যে ১৩২ থেকে ১৩৫টি তৃণমূল জিতছে। নন্দীগ্রাম-সহ ১৩২ থেকে ১৩৫টি বিজেপি হারতে চলেছে আজ'।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বাংলায় বিজেপির সরকার তৈরি হতে চলেছে'।

বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, 'আমরা ২৩০ পাব। যা বলি তাই হয়। বিজেপি ১০০ পেরোবে না। খুব বেশি হলে ৬০টা।' 

প্রথম দফার ভোট শেষ। এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, 'তার মানে কি আপনি EVM-এ ফিট করে রেখে দিয়েছেন?...চার তারিখে বুঝবেন। ভোটের বাক্স খুলবেন। আর দেখবেন, বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে।' 

কত ভোট পড়ল?

SIR-এর পর যাকে বলে ভোটের সুনামি। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান হল এবারের বিধানসভা নির্বাচনে। ভোট পড়ল ৯২.৩৫ শতাংশ। ৯৬ শতাংশ বা তার বেশি ভোট পড়ল ১০টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেল পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হল পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে। সেখানে ভোটের হার ৯৫ শতাংশেরও বেশি। তারপরেই রয়েছে, বীরভূম  ও জলপাইগুড়ি। যেখানে ভোট পড়েছে ৯৪ শতাশের বেশি। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে ৯৩ শতাংশের বেশি। প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় পড়েছে ৯০ থেকে ৯১ শতাংশ ভোট।

গণতন্ত্রে নেতা-নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা। সাধারণ মানুষ। ভোটার। তাঁদের মতামত জানা যাবে ৪ মে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget