এক্সপ্লোর

WB Election 2021: সকালে জল-মুড়ি, দুপুরে ফল, ডিনারই পাওয়ার মিল বৈশালীর

এবারও বালি থেকেই প্রার্থী প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার মেয়ে

সঞ্চয়ন মিত্র, হাওড়া: দল বদল হলেও বৈশালী ডালমিয়ার কেন্দ্র বদল হয়নি। বালি থেকে এবার বিজেপি প্রার্থী প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে। সারাদিন ঘুরছেন পাড়ায় পাড়ায়। গরমের মধ্যে সুস্থ থাকতে খাওয়া দাওয়ার দিকে তাই বাড়তি নজর। এপ্রিলের শুরুতে কলকাতা বা হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

এই গরমে রোদ মাথায় নিয়ে জোরকদমে প্রচার করছেন প্রার্থীরা। ব্যতিক্রম নন, বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াও। ২০১৬-য় তৃণমূলের টিকিটে প্রথমবার বালি থেকে বিধায়ক নির্বাচিত হন। সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। এবারও বালি থেকেই প্রার্থী প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার মেয়ে। দিনভর প্রচারের ধকল নিতে হাল্কা খাবারই পছন্দ তাঁর।  

সকালে জল-মুড়ি খেয়ে প্রচারে বেরোচ্ছেন। দুপুরে ফলাহার। শুধু ফল খেয়েই প্রয়োজনীয় এনার্জি ও শক্তি সঞ্চয় করছেন বৈশালী। ফলের মধ্যে থাকছে আপেল, কমলালেবু, কলা, শশা, পেঁপে সহ নানা মুরসুমী ফল। তবে ফলের মধ্যে আম সবথেকে প্রিয় বৈশালীর।  সকাল থেকে প্রচারের ফাঁকেই দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধে। সন্ধে হলে হাল্কা স্ন্যাক্স খেয়ে নেন। রাতে বাড়ি ফিরে ডিনারে ভাত খান।  

ডিনারের প্লেটে থাকে ভাত। সঙ্গে সবজি ও মুরগির মাংস। পুষ্টিবিদদের মতে, ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরে শক্তির জোগান দেয়। সবজিতে থাকে প্রচির পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মুরগির মাংসে থাকে প্রোটিন।  

রাতের এই আহারই তাঁর পাওয়ার মিল।  প্রচারে বেরিয়ে জল বেশি করে খাচ্ছেন। রাস্তায় পরিচিত মুখ দেখে অনেকে এগিয়ে দিচ্ছেন ডাব। রাজনীতিতে পা রাখা ২০১৬-য়,  বাবার মৃত্যুর পর।  প্রথমবার টিকিট পেয়েই বিধায়ক।  এবার একই কেন্দ্রে দল ছেড়ে এসে নতুন দলের টিকিটে ফের প্রার্থী। চ্যালেঞ্জটা নিতে তৈরি বৈশালী ডালমিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget