এক্সপ্লোর

WB Election 2021:  প্রায় ১ কোটি টাকা সম্পত্তির মালিক তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল

হলফনামায় স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর কোনও সম্পত্তির উল্লেখ করেননি সুজাতা

আরামবাগ: কোনও স্থাবর সম্পত্তি নেই। তবে অস্থাবর সম্পত্তিতে তিনি প্রায় কোটিপতি। তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। আজকের ‘আয়-ব্যয়ে’ হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থীর সম্পত্তির খতিয়ান।

বিধানসভা ভোটের অনেক আগে থেকেই শুরু হয়েছে দল ভাঙার খেলা। সেই ভাঙনের আঁচ লেগেছে সংসারেও! স্ত্রী তৃণমূলে যোগ দিতেই সাংবাদিক বৈঠকে, চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন স্বামী। অন্যদিকে, তা শুনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী! চরমে ওঠে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তাঁর পত্নী সুজাতার দাম্পত্য কলহ। 

সেই সুজাতাকেই এবার হুগলির আরামবাগ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী মধুসূদন বাগ এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক। 

গত ১৮ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। সেই সঙ্গে দিয়েছেন হলফনামা। তবে সেই হলফনামায় স্বামীর কোনও সম্পত্তির উল্লেখ করেননি সুজাতা। দিয়েছেন শুধু তাঁর সম্পত্তির খতিয়ান। 

২০১৯-২০ আর্থিক বছরে সুজাতার মোট আয় ১ লক্ষ ১৬ হাজার ৯২০ টাকা।  মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ৮ হাজার টাকা। হলফনামায় ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানিয়েছেন সুজাতা। যেগুলিতে জমা আছে ৪৪ লক্ষ ৫৬ হাজার ১০২ টাকা। 

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ১ লক্ষ ৯৫ হাজার টাকা। জীবন বিমা ও ডাকঘর সঞ্চয় প্রকল্প মিলিয়ে মোট ২১ লক্ষ ৫০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে সুজাতা মণ্ডলের। 

হলফনামা অনুযায়ী, তৃণমূল প্রার্থীর ২০১৯ সালে কেনা একটি হন্ডা সিটি গাড়ি আছে। যার বর্তমান দাম ৭ লক্ষ ২৯ হাজার টাকা। আর আছে একটি স্কুটার, যার বর্তমান বাজারমূল্য ৫৮ হাজার টাকা। সুজাতার নামে সোনা আছে ৪০০ গ্রাম। দাম ২০ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। 

সব মিলিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৬ লক্ষ ৯২ হাজার ৮৯৯ টাকা।  হলফনামায় আরামবাগের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। তাঁর বিরুদ্ধে নেই কোনও ফৌজদারি মামলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget