এক্সপ্লোর

WB Election 2021:  ধারাল অস্ত্রের কোপ যুবককে, কেশপুরে ফের ভোট-সন্ত্রাস

বিজেপির দাবি, আহত যুবক তাদের দলীয় কর্মী

পশ্চিম মেদিনীপুর:  কেশপুরে ফের ভোট-সন্ত্রাস। ধারাল অস্ত্রের কোপ যুবককে। আহত তাদের দলীয় কর্মী, দাবি বিজেপির। দুপুরে তুলে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম রাজু সাঁতরা। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 
প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।

এর আগে, বৃহস্পতিবার ভোট চলাকালীন বেলা সাড়ে ১২টা নাগাদ, কেশপুরের গুণহারায় বিজেপি প্রার্থী প্রীতীশরঞ্জন কোনাররের গাড়িতে তাণ্ডব চলে। কোনওরকমে প্রাণে বাঁচেন বিজেপি প্রার্থী ও তাঁর গাড়ির চালক।

এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ গুণহারা থেকে এক কিলোমিটার দূরে শ্যামচাঁদপুরে  তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা হয়। শিউলি সাহার গাড়িতে করে বুথে বুথে ঘুরছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট হাবিবুর রহমান। গাড়িতে ছিলেন না প্রার্থী।

অভিযোগ, শ্যামচাঁদপুরে বুথ থেকে ১০০ মিটার দূরে তাঁর গাড়ি লক্ষ্য করে বাঁশ, লাঠি দিয়ে হামলা চালায় বিজেপির লোকজন। মাথায় ও ডান চোখে গুরুতর চোট পান তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট।

কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা বলেন, বিজেপি হেরে যাবে, তাই সন্ত্রাস করছে, আমাদের কর্মীদের মারধর করছে। এইভাবে ভয় দেখানো যাবে না।

যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি তন্ময় ঘোষ বলেন, তৃণমূল হেরে যাবে, তাই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট।

এর আগে, গতকাল রাতে তৃণমূলকর্মীকে পার্টি অফিস থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। 

অভিযোগের ভিত্তিতে ৭ জন দলীয় সমর্থক গ্রেফতার হলেও, বিজেপির দাবি, নিজেরাই নিজেদের লোককে মেরে সহানুভূতি আদায় করতে চাইছে তৃণমূল। 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget