এক্সপ্লোর

WB Election 2021: ভোট মিটলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত নন্দীগ্রামে, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ

এবারের বিধানসভা ভোটে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এই কেন্দ্র

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোটের পরও রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। ভেটুরিয়ায় একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল-বিজেপি। বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

এবারের বিধানসভা ভোটে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটাই বিধানসভা কেন্দ্রের নাম। তা হল নন্দীগ্রাম। এক সময়ে যেখানে গড়ে উঠেছিল জমি আন্দোলন, আজ সেখানেই জমি রক্ষার লড়াই। তাই তো ভোট মিটে যাওয়ার ২৪ ঘণ্টা পরও নন্দীগ্রাম নিয়ে তাল ঠোকাঠুকি চলছে সমানতালে। 

ভোট মিটলেও, অশান্তি অব্যাহত নন্দীগ্রামে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে শুক্রবার উত্তেজনা ছড়ায় ভেটুরিয়ায়। এদিন সকালে একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে তৃণমূল ও বিজেপির কর্মীরা। উঠেছে ঘর ভাঙার অভিযোগও। ভেটুরিযার তৃণমূল কংগ্রেস কর্মী জয়দেব মণ্ডল জানান, ‘‘আমি সকালে চায়ের দোকানে যাই, তখন আমার স্ত্রীকে মারধর করেছে ৷’’

ভেটুরিয়ার তৃণমূল কর্মীর স্ত্রী রাধা মণ্ডল জানান, ‘‘ওরা বাইরের লোক ঢোকাচ্ছে, বাধা দিতে গেলে মারধর করেছে।’’ যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। ভেটুরিয়ার এক বিজেপি কর্মী সন্দীপ মণ্ডল জানান, ওরা বলছে বাইরের লোক ঢোকাচ্ছ, প্রমাণ দিতে পারবে তো? ভেটুরিয়ার বিজেপি সমর্থক মাধুরী মণ্ডল বলেন, ‘‘ওরা এসে বলছে বাইরের লোক ঢোকাচ্ছে, তারপরই ছেলেকে মারধর করেছে ৷’’

গন্ডগোলের খবর পেয়ে ভেটুরিয়া গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।সংঘর্ষ থামাতে তৃণমূল ও বিজেপির দু-পক্ষের কর্মী-সমর্থকদের তাড়া করে ছত্রভঙ্গ করে পুলিশ।

এদিন গন্ডগোলের সূত্রপাত, একটি দোকান খোলাকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, তাঁদের এক সমর্থককে ওষুধের দোকান খুলতে বাধা দেয় তৃণমূল। ভেটুরিয়ার বিজেপি কর্মীদের দাবি, ‘‘তৃণমূল গুন্ডা নিয়ে এসে হামলা করছে, আরও র‍্যাফ চাই। সিআরপিএফ চলে যাওয়ার পরই মারধর করছে ৷’’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁরা পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছি বিজেপির বিরুদ্ধে। এলাকায় বিশাল পুলিশ ও র‍্যাফ মোতায়েন আছে ৷

বঙ্গবাসীর মুখে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাহল, নন্দীগ্রামের যুদ্ধে জিতবে কে? মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী? না কি বামেদের তরুণ লড়াকু নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? সরকারিভাবে উত্তর জানা যাবে, ঠিক এক মাস বাদে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget