এক্সপ্লোর

Bengal Election 2026 : দ্বিতীয় দফায় ৩২১ জন কোটিপতি প্রার্থী, ৩৩৮ জনের বিরুদ্ধে আছে ক্রিমিনাল কেস; বলছে ADR রিপোর্ট

ADR Report : রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন (২৩ শতাংশ) প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসের কথা জানিয়েছেন।

কলকাতা : পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের জন্য মনোয়নম জমা দিয়েছেন ১ হাজার ৪৪৫ জন প্রার্থী। এরমধ্যে প্রায় ২৩ শতাংশ প্রার্থীই জানিয়েছেন, তাঁদের নামে রয়েছে ফৌজদারি মামলা। অন্যদিকে, ২২ শতাংশ প্রার্থী নিজেদের কোটিপতি বলে ঘোষণা করেছেন। এমনই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্টে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন (২৩ শতাংশ) প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসের কথা জানিয়েছেন। আবার, ২৯৫ জন (২০ শতাংশ) প্রার্থী গুরুতর ক্রিমিনাল কেসের কথা উল্লেখ করেছেন। ১৬ জন প্রার্থী জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে খুনের মামলা আছে। ৮০ জনের বিরুদ্ধে আছে খুনের চেষ্টার অভিযোগ।

এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, প্রধান দলগুলিতে বিজেপির ১৪১ জন প্রার্থীর মধ্যে ১০২ জন (৭২ শতাংশ), তৃণমূল কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন (৩৫ শতাংশ), সিপিএম-এর ১০০ জন প্রার্থীর মধ্যে ৫১ জন (৫১ শতাংশ) এবং কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৩৭ জন (২৬ শতাংশ) তাঁদের নির্বাচনী হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। 

এডিআর অনুযায়ী, ১৪২টি আসনের মধ্যে ৬৩টি (৪৪ শতাংশ) রেড অ্যালার্ট আসন, যেখানে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১,৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩২১ জনের (২২ শতাংশ) ১ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে। সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, প্রধান দলগুলির মধ্যে তৃণমূলের ১৪২ জন প্রার্থীর মধ্যে ১০৩ জন (৭৩ শতাংশ), বিজেপি-র ১৪১ জন প্রার্থীর মধ্যে ৭৩ জন (৫২ শতাংশ), কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন (২৫ শতাংশ) এবং সিপিএম-এর ১০০ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন (৩৩ শতাংশ) ১ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবার দুই দফায় হবে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট হবে। মোট ২৯৪টি আসনে ভোট হবে মাত্র ২ দফায়, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বটে ! প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। ফল ঘোষণা করা হবে ৪ মে, সোমবার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেই তুলনায় এবারের ২ দফার নির্বাচন অনেক বেশি সংক্ষিপ্ত এবং দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতে চলেছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget