এক্সপ্লোর

Mamata Banerjee : 'মুম্বই থেকে বিজেপি ধার করে' মোথাবাড়িকাণ্ডে মোফাক্কারুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী

মোথাবাড়িতে গাড়িতে উঠে উস্কানিমূলক বক্তৃতা। বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার মোফাক্কারুল ইসলাম। জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


কলকাতা
: মালদার মোথাবাড়ির ঘটনায় উত্তাল রাজ্য।  বিরোধীদের নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবাদ সাগরদিঘির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনারা জানেন, এখন প্রশাসন আমার হাতে নেই। আইন-শৃঙ্খলা পুরোটাই আমার হাত থেকে কেড়ে, নির্বাচন কমিশন হাতে নিয়েছে।' এই বক্তব্যের পর শুক্রবার  মোথাবাড়িতে গাড়িতে উঠে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া আইনজীবীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম মোফাক্কারুল ইসলাম। ধৃত মোফাক্কারুলের সহযোগী এক্রামুলকেও ধরে সিআইডি। আর তারপরই জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।  

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?               

'বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। মুম্বই থেকে এসেছিল। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সাথে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল ..বিজেপির টাকায়...আর  যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে, এনআইএ আসার আগেই , আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি, সেই সিআইডি, ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেফতার করেছে। ' হরিরামপুরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

কীভাবে মোফাক্কারুলকে পাকড়াও করে CID? 

মোথাবাড়ির ঘটনায় প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলকে পাকড়াও করে CID । পরে ADG উত্তরবঙ্গ তাঁকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলের এক সহযোগী, এক্রামুল বাগানীওকেও গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়িকাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাঁকে। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে, বুধবার কলকাতা থেকে ইটাহার ফেরার সময় কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের সামনে ঘৃণা-ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন সহযোগী এক্রামুলও।  

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ধরপাকড় শুরু হতেই ২ জনে ব্যাঙ্গালোর পালানোর চেষ্টা করেন। বিমানে ওঠার আগে বাগডোগরা বিমানবন্দর থকে তাঁদের গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে খবর, মোফাক্কারুলের বিরুদ্ধে কালিয়াচক ও মোথাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে।  গ্রেফতারির পর বিমানবন্দর থেকেই ফেসবুক লাইভ করেন ধৃত আইনজীবী।          

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget