এক্সপ্লোর

WB Election 2021: ড্রপবক্সে উদ্ধার ৩৭টি পোস্টাল ব্যালট!

ভোট হওয়ার পর পোস্টাল ব্যালট রাখার কথা ট্রেজারি বিল্ডিংয়ের স্ট্রংরুমে।  কিন্তু সেই ব্যালটই রাখা ছিল ব্লক অফিসের ড্রপবক্সে। এই নিয়ে বাঁকুড়ায় শুরু হয়েছে বিতর্ক। তালডাংরা বিধানসভা কেন্দ্রের  তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বুধবার অভিযোগ করেন, সিমলাপালের ব্লক অফিসের ড্রপবক্সে বেশ কয়েকটি পোস্টাল ব্যালট রাখা আছে।  

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ৩৭টি পোস্টাল ব্যালট উদ্ধার হল বাঁকুড়ার সিমলাপালের ব্লক অফিসের ড্রপবক্স থেকে। এ বিষয়ে জেলাশাসককে অভিযোগ জানায় তৃণমূল। সব দলের প্রতিনিধির সামনেই খোলা হয় ড্রপবক্স। উদ্ধার হয় ভোট দেওয়া ৩৭টি পোস্টাল ব্যালট। এরপর সেগুলি পুনরায় সিল করে নিয়ে যাওয়া হয় ট্রেজারি বিল্ডিংয়ের স্ট্রং রুমে।

ভোট হওয়ার পর পোস্টাল ব্যালট রাখার কথা ট্রেজারি বিল্ডিংয়ের স্ট্রংরুমে। কিন্তু সেই ব্যালটই রাখা ছিল ব্লক অফিসের ড্রপবক্সে। এই নিয়ে বাঁকুড়ায় শুরু হয়েছে বিতর্ক। তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বুধবার অভিযোগ করেন, সিমলাপালের ব্লক অফিসের ড্রপবক্সে বেশ কয়েকটি পোস্টাল ব্যালট রাখা আছে।  

এরপরই জেলা প্রশাসনের তরফে বুধবার রাতে ড্রপবক্সটি পাহারার মধ্যে রাখার ব্যবস্থা হয়।  বৃহস্পতিবার সব দলের প্রতিনিধিদের সামনে খোলা হয় ড্রপবক্স। জেলা প্রশাসন সূত্রে খবর, ড্রপবক্স থেকে মিলেছে ৩৭টি ভোট দেওয়া পোস্টাল ব্যালট। এরপর সেগুলি সিল করা অবস্থায় খাতড়ায় ট্রেজারি বিল্ডিংয়ের স্ট্রংরুমে নিয়ে গিয়ে রাখা হয়।  

ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে।  জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও। যদিও জেলা প্রশাসনের তরফে কেউ এ নিয়ে মুখ খোলেনি।  তবে সিমলাপাল বিডিও অফিস সূত্রে দাবি,  দফতরের কর্মীরাই ওই পোস্টাল ব্যালটগুলি ব্লক অফিসের ড্রপবক্সে রেখেছিলেন।

এদিকে ভোটের দিন সকালে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার অভিযোগ কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র বিরুদ্ধে। তার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ইন্দ্রনীলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ইন্দ্রনীল যদিও অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার সকাল ৭টায় চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়। কসবায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশও মোতায়েন ছিল। তার মধ্যেই সকাল সকাল তৃণমূল এবং বিজেপি-র মধ্যে ঝামেলা বাধে। তৃণমূলের অভিযোগ, ভোটের সকালে বস্তিতে প্রচারে নামেন ইন্দ্রনীল। সেখানে গিয়ে নিজের পকেট থেকে বেশ কয়েক জনের হাতে ১০০০ টাকা করে গুঁজে দেন তিনি।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget