এক্সপ্লোর

WB Election 2021: আব্বাস সিদ্দিকির অনুগামীর বাড়ি পোড়ানোর অভিযোগ ভাঙড়ে, গ্রেফতার ৩

রাজনীতির-রোষে পুড়ল বাড়ি। ভাঙড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা-সদস্য আব্বাস সিদ্দিকির সভার পরেই এক আইএসএফ কর্মীকে মারধর করে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জে সংযুক্ত মোর্চার সমর্থনে সভা করেন বিমান বসু ও আব্বাস সিদ্দিকি।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আব্বাস অনুগামীকে মারধর, বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আব্বাসের সভায় যাওয়ার পথেই শাসকদলের হামলা, দাবি আইএসএফ কর্মীর। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। রাজনীতি-যোগ উড়িয়ে পাল্টা দাবি ঘাস-ফুল শিবিরের। ঘটনায় দুই তৃণমূল কর্মী-সহ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজনীতির-রোষে পুড়ল বাড়ি। ভাঙড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা-সদস্য আব্বাস সিদ্দিকির সভার পরেই এক আইএসএফ কর্মীকে মারধর করে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জে সংযুক্ত মোর্চার সমর্থনে সভা করেন বিমান বসু ও আব্বাস সিদ্দিকি।

অভিযোগ, রাতে আইএসএফ কর্মী আজিত মোল্লার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধরের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।আইএসএফ কর্মীর পরিবারের দাবি, আব্বাসের সভায় যাওয়ার কারণেই হামলা। ভাঙড়ের আইএসএফ কর্মী মহম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘‘ভাইজানের মিটিংয়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর তৃণমূল আগুন লাগিয়ে দিয়েছে। বাবাকে রড, লাঠি দিয়ে মারে। আইএসএফ করি বলেই এই হামলা ৷’’

এই ঘটনায় দুই তৃণমূল কর্মী-সহ ভাঙড় থানার এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাজনীতি-যোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভাঙড় ১ নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা বলেন, ‘‘মিথ্যা অভিযোগ। এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে। আমাদের দুই কর্মী গ্রেফতার হওয়ায় পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলছি ৷’’

উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ তৃণমূল-আইএসএফ সংঘাতে উতপ্ত হয় ভাঙড়। দেওয়াল দখল ও দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ এনেছে আব্বাস সিদ্দিকির দল। আইএসএফের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগে সরব হয় ঘাসফুল শিবিরও।

ভাঙড় বিধানসভায় সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা-সদস্য আব্বাস সিদ্দিকির ভাই নৌশাদ সিদ্দিকি। তৃণমূলের প্রার্থী হয়েছেন চিকিত্সক রেজাউল করিম। বিজেপি প্রার্থী সৌমি হাতি। ১০ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget