এক্সপ্লোর

WB Election 2021: ভবানীপুরে হেভিওয়েট লড়াই, বিজেপির মুখ রুদ্রনীল, কী বললেন তিনি

আরও এক দফা প্রার্থীতালিকা ঘোষণা হল বিজেপির। রাজ্য বিধানসভা নির্বাচনে এদিনের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে মুকুল রায়, রাহুল সিনহার মতো হেভিওয়েট ও পার্ণো মিত্রর মতো তারকাদের নাম। এরইমধ্যে আগ্রহ ছিল ভবানীপুর আসনে বিজেপি কাকে প্রার্থী করবে।

কলকাতা: আরও এক দফা প্রার্থীতালিকা ঘোষণা হল বিজেপির। রাজ্য বিধানসভা নির্বাচনে এদিনের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে মুকুল রায়, রাহুল সিনহার মতো হেভিওয়েট ও পার্ণো মিত্রর মতো তারকাদের নাম। এরইমধ্যে আগ্রহ ছিল ভবানীপুর আসনে বিজেপি কাকে প্রার্থী করবে। সব জল্পনার অবসান ঘটিয়ে ওই আসনে প্রার্থীর নাম জানাল বিজেপি। ওই আসনে প্রার্থী করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। ভোটের আগে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন রুদ্রনীল। তাঁকেই কলকাতার এই নজরকাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করল। এই আসনের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসন থেকেই জিতেছিলেন মমতা। ২০১৬-র নির্বাচনেও এই আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবার ভবানীপুর কেন্দ্র ছেড়ে প্রার্থী হয়েছেন নন্দীগ্রাম আসনে।

ভবানীপুরে তৃণমূল প্রার্থী করেছে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী না থাকলেও রুদ্রনীলকে লড়াই করতে হবে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধেই।

এ ব্যাপারে রুদ্রনীল বলেছেন, দল মনে করছে, তাই তাঁকে ওই আসনে প্রার্থী করা হয়েছে। এবিপি আনন্দকে তিনি বলেছেন, দলের নির্দেশ মেনে চলবেন। দলের সিনিয়র নেতা ও ভবানীপুরের মানুষের সঙ্গে, দলের কর্মীদের সঙ্গে কথা বলেই তিনি ভোট প্রস্তুতি ও প্রচারে কৌশল স্থির করবেন।

আদতে হাওড়ার বাসিন্দা রুদ্রনীল। শিবপুর আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছিল। এ ব্যাপারে রুদ্রনীল বললেন, শিবপুর আসনের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। কিন্তু ভবানীপুর আসনে লড়াই একটা চ্যালেঞ্জ। একে মুখ্যমন্ত্রী এই আসন থেকেই লড়াই করতেন, তার ওপর বিদ্যুৎমন্ত্রীর মতো হেভিওয়েট প্রার্থী রয়েছে। তাই এই আসনে লড়াইেয়র অর্থ একটা আদর্শ ও রাজনৈতিক লক্ষ্যের লড়াই।

রুদ্রনীল বলেছেন, এবারের নির্বাচন আদৌ সহজ নয়। আমরা কোনটাকে বেছে নেব এবার তার লড়াই। এবার লড়াই কাটমানি-দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের জন্য নতুন কিছু ভাবার।
জয়ের ব্যাপারে আশাবাদী রুদ্রনীল। তাঁর দাবি, ভবানীপুরের মানুষ বদল আনতে বদ্ধপরিকর। তাঁদের আশা পূরণ হয়নি। এ কথা বুঝতে পেরেই এই আসন ছেড়ে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget