এক্সপ্লোর

BJP Manifesto: সপ্তম বেতন কমিশন, গ্রামে পাকা বাড়ি, আর কী থাকতে পারে বিজেপির ইস্তেহারে

আজই বিজেপির ইস্তেহার প্রকাশ করতে চলেছেন অমিত শাহ।

কলকাতা: আজই বিজেপির ইস্তেহার প্রকাশ করতে চলেছেন অমিত শাহ। বিকেল সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের ইজেডসিসি-তে ইস্তেহার প্রকাশ করা হবে। সূত্রের খবর, একুশের নির্বাচনে বাংলার জন্য বিজেপির ইস্তেহারে থাকছে বেশ কিছু প্রতিশ্রুতি।

এর মধ্যে রয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের অঙ্গীকার। সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতিও থাকতে পারে বিজেপির ইস্তেহারে। বিজেপি সূত্রে খবর, তাদের ইস্তেহারে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার অঙ্গীকার থাকবে। কলকাতাকে এশিয়ার স্মার্টেস্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও থাকবে। জেলা শহরগুলির সামগ্রিক মানোন্নয়নের কথা বলা হবে। মাছ চাষের জন্য পৃথক দফতর তৈরির ভাবনা। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি থাকতে পারে বিজেপির ইস্তেহারে। দিঘা-ডুয়ার্স-দার্জিলিং-কলকাতা, রাঢ়বঙ্গ ও সুন্দরবনে ৬টি নতুন পর্যটন সার্কিট তৈরি করা হবে। শহরের সমস্ত নিম্নবিত্ত এলাকায় তৈরি করা হবে পাকা বাড়ি। আগামী পাঁচ বছরে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত বাড়িকে পাকা করার প্রতিশ্রুতি। বিজেপির ইস্তেহারে এসবই থাকতে চলেছে বলে সূত্রের খবর।

নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। আজ রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এগরায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে তিনি হুঙ্কার দেন, বিজেপি কর্মীদের যারা খুন করেছে, প্রয়োজনে তাদের পাতাল থেকে খুঁজে বার করে জেলে ঢোকানো হবে।

খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব, হুঙ্কার শাহর

এগরায় অমিত বলেন, ‘বিজেপি কর্মীদের যারা মেরেছে পাতাল থেকে বের করব। আবার বলছি, খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব। এবার তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় দাঁড়িয়ে বাংলার সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি। দিদি বলেছিলেন পরিবর্তন করব। আপনারাই বলুন পরিবর্তন হয়েছে?’ তাঁর বক্তব্যের সমর্থনে অমিত শাহ বলেন, ‘আগেও অনুপ্রবেশ হত। এখনও হচ্ছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ‘মমতা অনুপ্রবেশ থেকে রাজ্যকে মুক্ত করতে পারবেন না?’

বিকেলে বিজেপির কার্যালয় থেকে ইস্তেহার প্রকাশ করার কথা অমিত শাহরই।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget