এক্সপ্লোর

WB Election 2021: জেলবন্দি আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের

তমলুক জেলা আদালতে ইতিমধ্যেই মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ এসেছে বলে সূত্রের খবর। সম্প্রতি নন্দীগ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জেলবন্দি আনিসুর রহমানের নাম। সূত্রের দাবি, এবার জেলবন্দি আনিসুর রহমানের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান আলি শাহ খুনের ঘটনায় জেলবন্দি আনিসুর রহমানের মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। তমলুক জেলা আদালতে ইতিমধ্যেই মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ এসেছে বলে সূত্রের খবর।

সম্প্রতি নন্দীগ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জেলবন্দি আনিসুর রহমানের নাম। সূত্রের দাবি, এবার জেলবন্দি আনিসুর রহমানের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তমলুক জেলা আদালতে ইতিমধ্যে মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ এসেছে বলে সূত্রের খবর। ২০০৭-এ আনিসুরের বাইকে চেপে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আনিসুর। সেবছরই তৃণমূল নেতা কুরবান আলি শাহর খুনের ঘটনায় বিজেপিতে যাওয়া আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।

তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। চার্জশিটও জমা দেয় পুলিশ। রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন আনিসুর। সম্প্রতি মুখ্যমন্ত্রী আনিসুরের নাম করার পর, পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আজ পাঠিয়েছে। আমি কাউকে জেলে ঢোকাইনি আপনার পুলিশ জেলে ঢুকিয়েছিল। ১৪ মার্চ তো ছিলই না আমিই ওকে তৃণমূলে আনি।’’ এই টানাপোড়েনের প্রেক্ষাপটে আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হল। ১ এপ্রিল নন্দীগ্রামে বিধানসভা ভোট ৷ সেখানে কি এই ঘটনার কোনও ছাপ পড়বে? উত্তর মিলবে ২ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget