এক্সপ্লোর

WB Election 2021: শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার গুরুঙ্গ ঘনিষ্ঠ নেতা, অস্বস্তিতে মোর্চা

West Bengal Elections 2021: ধৃত মোর্চা নেতা এবারের বিধানসভা নির্বাচনে কালিম্পং আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন।

সনৎ ঝা, দার্জিলিং: ভোটের মুখে সিকিমে গ্রেফতার বিমল গুরুঙ্গের ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা। শিশু নির্যাতনের অভিযোগে পকসো আইনে এই গ্রেফতারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পাহাড়ে। সূত্রের দাবি, ধৃত মোর্চা নেতা এবারের বিধানসভা নির্বাচনে কালিম্পং আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। দলীয় নেতার গ্রেফতারি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে গুরুঙ্গ শিবির।

বিধানসভা ভোটের আগে পাহাড়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ। সিকিমের নামচি থেকে গ্রেফতার হলেন বিমল গুরুঙ্গের ঘনিষ্ঠ মোর্চা নেতা। ধৃত লোপসাং লামা সিকিমের নামচির একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ। সূত্রের খবর, শিশু নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিকিম পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা।

এই মুহূর্তে সিকিমে ক্ষমতায় সিকিম ক্রান্তিকারী মোর্চা, যারা আবার বিজেপির শরিক। প্রতিবেশী রাজ্যে দলীয় নেতার গ্রেফতারির ঘটনায় কার্যত চুপ গুরুঙ্গ শিবির। রোশন গিরির বক্তব্য, অন্য রাজ্যে ঘটনাটি ঘটেছে। কী কারণে মোর্চা নেতাকে গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেন না।

এ বিষয়ে বিস্তারিত না জেনে কিছু বলবেন না বলে জানিয়েছেন জিটিএ-র চেয়ারম্যান তথা গুরুঙ্গ-বিরোধী নেতা হিসেবে পরিচিত অনীত থাপাও।

এই মুহূর্তে গুরুঙ্গপন্থী মোর্চার কার্যকরী সভাপতি লোপসাং লামা ৷ গুরুঙ্গ শিবির সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে কালিম্পং আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এই মোর্চা নেতার নাম রয়েছে। আগামী ১৭ এপ্রিল ভোট কালিম্পং আসনে ৷ তার আগে সিকিমে গুরুঙ্গ-ঘনিষ্ঠ নেতার গ্রেফতারির আঁচ পড়েছে পাহাড়ের রাজনীতিতে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget