এক্সপ্লোর

WB Election 2021: আসানসোল দক্ষিণে রানিগঞ্জে বুথের বাইরে জমায়েতকারীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার

জমায়েতকারীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। লাঠি উঁচিয়ে জমায়েতকারীদের হঠাল বাহিনী।

আসানসোল: সোমবার সপ্তম দফার ভোটের দিন আসানসোল দক্ষিণে রানিগঞ্জে খ্রীস্টান বালিকা বিদ্যালয়ে বুথের বাইরে জমায়েতের ঘটনা ঘটে ৷ জমায়েতকারীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। শেষপর্যন্ত লাঠি উঁচিয়ে জমায়েতকারীদের হঠায় কেন্দ্রীয় বাহিনী।

এদিকে আসানসোল দক্ষিণের একটি বুথে এদিন তৃণমূলের প্রতীক আঁকা টুপি পরে বসে থাকার অভিযোগ দলের এজেন্টের বিরুদ্ধে। তৃণমূল এজেন্টের টুপি খুলে নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কমিশনে নালিশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আসানসোলের বক্তারনগরের ঘটনা।

পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে পদ্ম ফোটানোর দায়িত্ব এবার তাঁর কাঁধে। এই কেন্দ্রে অগ্নিমিত্রার লড়াই ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী সায়নী ঘোষ ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের সঙ্গে।

গত ৫ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।

হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে ফ্যাশন ডিজাইনার অগ্মিমিত্রা আয় করেছেন ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০ টাকা। ব্যবসায়ী স্বামী পার্থ পাল আয় করেছেন ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। তবে বার্ষিক আয় ছাড়া বিজেপি প্রার্থীর স্বামীর আর কোনও সম্পত্তির উল্লেখ নেই হলফনামায়।

অগ্নিমিত্রা জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে তাঁর নগদ ছিল ৬৪ হাজার টাকা। ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস ও এফডি মিলিয়ে তাঁর সঞ্চয় ৫ লক্ষ ৬৮ হাজার ২৫৮ টাকা।  গোল্ড বন্ডে ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা বিনিয়োগ করেছেন বিজেপি প্রার্থী। এছাড়া করেছেন একাধিক এলআইসি পলিসি।

পেশায় ফ্যাশন ডিজাইনার প্রার্থীর কোনও গাড়ি নেই। তবে সোনা আছে ৮৩০ গ্রাম। যার বর্তমান দাম ৩৬ লক্ষ ৭৬ হাজার ৭০ টাকা। সব মিলিয়ে অগ্মিমিত্রার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১০ লক্ষ ৮৯ হাজার ২৩১ টাকা। 

হলফনামা অনুযায়ী, বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তি বলতে নিউটাউনে আছে ২ হাজার ৩৬৬ বর্গফুটের ফ্ল্যা যার বর্তমান দাম ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে অগ্মিমিত্রা পালের সম্পত্তি ২ কোটি ৩৯ লক্ষ ৬৪ হাজার ২৫৭ টাকার।বিজেপির তারকা প্রার্থীর ঋণ রয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ২৭০ টাকা। 

হলনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget