এক্সপ্লোর

WB Election 2021: দলীয় কার্যালয়ে যুবককে থাপ্পড়, বিতর্কে বাবুল

 'কিছু বিভীষণ ও মীরজাফরও আছে', বিজেপি প্রার্থী মন্তব্যে জল্পনা

পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দলীয় কার্যালয়ের ভিতর এক যুবককে থাপ্পড় মেরে বিতর্কে জড়ালেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। 

দোল উপলক্ষ্যে রবিবার রানিকুঠিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্ত্রী, কন্যাকে নিয়ে সেখানে উপস্থিত হন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তিনি। 

বাবুলের বক্তব্যের মাঝে ভিড়ের মধ্যে থেকে এক যুবককে কথা বলতে শোনা যায়। ওই যুবক বাবুলকে বলেন, ছবি তুলে কিছু হবে না, এখানে লড়তে হবে। বাবুল জবাব দেন, আরে ভাই চুপ করো। বড় নেতা হয়ে গিয়েছো? এতেও না থেমে ওই যুবক বলেন, সত্যি কথাই বলছি। 

দেখুন ভিডিও:

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে, হলুদ ও ধূসর রঙের গেঞ্জি পরা ওই যুবককে সঙ্গে নিয়ে রানিকুঠির বিজেপি অফিসের ভিতরে ঢুকতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। তারপরই ওই যুবককে থাপ্পড় মারেন বাবুল। চড়ের আঘাতে যুবকের সানগ্লাস খুলে পড়ে যায়। বাইরে বেরিয়ে এসে বাবুল দাবি করেন, অশান্তি পাকাতে তৃণমূল কিছু বহিরাগত পাঠিয়ে দিচ্ছে। বলেন, তৃণমূল লোক ঢোকালে থাপ্পড় খাবে। তৃণমূল কিছু বহিরাগত ঢুকিয়েছে। 

কিন্তু জল্পনা তৈরি হয় বাবুল সুপ্রিয়র পরের মন্তব্যে। বলেন, কিছু বিভীষণ ও মীরজাফরও আছে। কিছু লোক গণ্ডগোল করার চেষ্টা করাচ্ছে। 

এই ঘটনায় বিজেপিকে খোঁচা দিতে সময় নেয়নি তৃণমূল। কুণাল ঘোষ বলেন, যাদের যোগদান মেলা করে লোক আনছে, তাদের আর এসব কথার কোনও মূল্য নেই। আদি বিজেপি নব্য বিজেপির কোন্দল।

কিন্তু বিজেপি প্রার্থী চড় মারলেন কাকে? তৃণমূলের বহিরাগত নাকি বাবুলের ভাষায় ‘বিজেপির বিভীষণকে’? প্রশ্নটা থেকেই গেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget