এক্সপ্লোর

WB Election 2021: ২ মে-র পর দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা, চ্যালেঞ্জ শুভেন্দুর

মহাযুদ্ধের এপিসেন্টার নন্দীগ্রাম। প্রচারে ঝড় তুলতে মরিয়া দুপক্ষ। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

কলকাতা: ক্ষমতায় এলে চিটফান্ডের টাকা ফিরিয়ে দেওয়া হবে। নিজের গড় নন্দীগ্রামে দাঁড়িয়ে এই কথাই বলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামে রোড শো শেষে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয়ে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। ২ মে-র পর দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উল্লেখ্য, গতকাল নন্দীগ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন মমতা।  এদিন নিজের গড়ে দাঁড়িয়ে সেই আক্রমণের জবাব দিলেন শুভেন্দু।

শুভেন্দুর কথায়, উনি পুলিশমন্ত্রী। উনি নন্দীগ্রামের কারও নিরাপত্তা নিয়ে ভাবছেন না। কার কার নিরাপত্তা নিয়ে ভাবছেন? শেখ সুফিয়ান, জনাব আবু তাহের সহ ৩জনের বাড়িতে মোট ২৭ জন পুলিশ নিয়োগ করেছে। ডায়েরি করতে গেলে বলে লোক নেই। সিভিক পুলিশ দিয়ে কাজ চলছে। চিটফান্ডের টাকায় উনি ২০১১ সালে ভোট করেছেন। বিজেপিকে আনুন চিটফান্ডের টাকা ফেরত দেব। ৩ কোটি লোকের টাকা মেরেছে।

তিনি প্রশ্ন করেন,  লকডাউনের সময় কি নন্দীগ্রামের মানুষের খোঁজ নিয়েছেন উনি? ভাইপোর কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়েছেন। নন্দীগ্রামে আসেননি। আমি নন্দীগ্রামের ভোটার। বুথে বুথে যাব। আমার মুখ দেখে কোথায় ভোট দেয় দেখব। গতকাল জানকীনাথ মন্দিরে জুতো পরে প্রণাম করছেন। ওই মন্দিরে একটা ইটও গাঁথেননি। নন্দীগ্রামের ১৭টার মধ্যে ২টো অঞ্চলের নাম বলুন বলে এদিন মমতাকে চ্যালেঞ্জ করেন শুভেন্দু। দড়ি ধরে মারো টান রানি হবে খান খান, নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি জানিয়েছেন প্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

উল্লেখ্য, মহাযুদ্ধের এপিসেন্টার নন্দীগ্রাম। প্রচারে ঝড় তুলতে মরিয়া দুপক্ষ। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস-বাম-আইএসএফ জোট সংযুক্ত মোর্চা। এদিকে গতকাল, মঙ্গলবারই জমি আন্দোলনের ধাত্রীভূমিতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় আজই মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget