এক্সপ্লোর

WB Election 2021: চশমা বিলি থেকেও ভাইপো অ্যান্ড কোম্পানির কমিশন, অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari: চোখের আলো প্রকল্পেও কাটমানি আছে, দাবি শুভেন্দুর।

অরিন্দম সেন, ঋত্বিক মণ্ডল ও সত্যজিৎ বৈদ্য, আলিপুরদুয়ার ও কলকাতা: আলিপুরদুয়ারে দাঁড়িয়ে ফের একবার শুভেন্দুর মুখে শোনা গেল ভাইপো-কটাক্ষ। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদিকে, খেলা হবে স্লোগান নিয়ে শুভেন্দু আর মদনের মধ্যে শুরু হয়েছে দ্বৈরথ।

তোলাবাজি, কয়লা পাচার, বালি চুরি, চাল চুরি, ত্রিপল চুরি, গরু পাচারের অভিযোগের পর এবার চশমা বিলিতে দুর্নীতির অভিযোগ। নীলবাড়ি দখলের লড়াইয়ে নতুন অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার আলিপুরদুয়ারে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে দুর্নীতি হয়েছে। নাম না করে অভিযুক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু বলেন, ‘চোখের আলো প্রকল্পেও কাটমানি আছে। চশমা বিলি থেকেও ভাইপো অ্যান্ড কোম্পানির কমিশন আছে।’

চোখের চিকিৎসা ও অন্ধত্ব দূর করতে ৫ জানুয়ারি ‘চোখের আলো’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। 
এমনকি প্রয়োজন অনুসারে বিনামূল্যে চশমাও দেবে সরকার। আর এই প্রকল্প নিয়ে শুভেন্দু তোপ দাগতেই পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা তারক সিংহ বলেছেন, ‘অসত্য কথা বলা হচ্ছে। এমন রাজনীতি আগে দেখিনি, শুধু শুধু একটা লোককে চোর কেন বলা হবে?’

এদিকে, ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বিজেপিকেই হুমকি ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর হুঙ্কার, ‘রাম মানে শুধু রামই নয়, রামদাও বোঝায়। চামড়া গোটানো হবে।’

পাল্টা রাজ্য বিজেপি সহ-সভাপতি ভারতী ঘোষ বলেছেন, ‘রামদার জবাব মানুষ দেবে। তুই তোকারি ওরা করে, তাই চামড়া গোটানোর কথা বলা স্বাভাবিক।’

মদন মিত্র যখন রামদা প্রসঙ্গ তুলে বিজেপিকে হুমকি দিচ্ছেন, তখন আলিপুরদুয়ারের সভায় শুভেন্দুর মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। ‘খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে।’

অন্যদিকে, মদন বলেছেন, ‘তৃণমূলের উচ্ছিষ্ট ঘরে ঘরে। এমন ফেলা হবে যে হলদী নদীতে জায়গা হবে না। খেলার মশলাও মজুত আছে।’

যদিও মদনের একথার গুরুত্বই দিলেন না শুভেন্দু। তাঁর কটাক্ষ, ‘২১ মাস জেল খাটা নেতার কথার জবাব দেব না।’

সবমিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধীদের গরমাগরম মন্তব্যে জমজমাট বঙ্গ রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget