এক্সপ্লোর

WB Election 2021:বামেদের নবান্ন অভিযানে গিয়ে 'নিখোঁজ' পাঁশকুড়ার সিপিএম কর্মী

বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে এসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিপিআইএম কর্মী দীপক পাঁজা। থানায় মিসিং ডায়েরি করল পরিবার। দলের তরফে অভিযোগ দায়ের নিউ মার্কেট থানায়।

 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে এসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিপিআইএম কর্মী দীপক পাঁজা। থানায় মিসিং ডায়েরি করল পরিবার। দলের তরফে অভিযোগ দায়ের নিউ মার্কেট থানায়।

সবার জন্য শিক্ষা, নতুন শিল্প, চাকরি! এই দাবিতে বৃহস্পতিবার ছিল বাম-ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান। যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ! বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথারি লাঠি চালায় পুলিশ। বাদ যায়নি জল কামান থেকে কাঁদানে গ্যাসের শেল...পাল্টা ইটবৃষ্টিও করা হয়! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহারকোটা গ্রামের বাসিন্দা সিপিআইএম কর্মী দীপক পাঁজা। পরিবারের দাবি, বৃহস্পতিবারের মিছিলেই পা মিলিয়েছিলেন। কিন্তু তিনদিন পরেও বাড়ি ফেরেননি দীপক।

নিখোঁজ সিপিআইএম কর্মীর স্ত্রী সরস্বতী পাঁজা বলেন, সকালে বেরিয়ে যান, পাওয়া যাচ্ছে না, কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। বেশি পড়াশুনো জানেন না, কলকাতায় তেমন কিছু চেনেন না।

নিখোঁজ সিপিআইএম কর্মীর ভাই অমৃত পাঁজা জানান, চিন্তায় আছি, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক ৷

পাঁশকুড়া থানার পুলিশ সূত্রে খবর, নিখোঁজের বিষয়টি পরিবারের তরফে তাদেরকে জানানো হয়েছে। অন্যদিকে, দলের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে নিউ মার্কেট থানায়। পূর্ব পাঁশকু়ড়ার সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি জানান, ‘‘সেদিন আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার জন্য পুলিশ দায়ী, ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা ৷’’

 

পরিজন বাড়ি না ফেরায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পাঁশকুড়ার এই পরিবার। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জায়গায় খোঁজ চলছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget