এক্সপ্লোর

WB Election 2021: মনোজের তৃণমূলে যোগদানের দিনই বিজেপিতে ডিন্ডা

মনোজ তিওয়ারি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন, সেই দিনই গেরুয়া শিবিরে নাম লেখালেন অশোক ডিন্ডা।

কলকাতা: বঙ্গ ক্রিকেটে বহুদিনের সহযোদ্ধা। কাঁধে কাঁধ মিলিয়ে অজস্র ম্যাচে লড়েছেন বাংলার হয়ে। পরে জাতীয় দলে, আইপিএলেও চুটিয়ে খেলেছেন দুই তারকা। তবে রাজনীতির ময়দানে একে অপরের প্রতিপক্ষ। আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে, মনোজ তিওয়ারি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন, সেই দিনই গেরুয়া শিবিরে নাম লেখালেন অশোক ডিন্ডা।

রাজনীতিতে রাজ্যের আরও এক ক্রিকেটার। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন অশোক ডিন্ডা। মনোজের তৃণমূলে যোগদানের দিনই বিজেপিতে ডিন্ডা। শুভেন্দু অধিকারীর হাত থেকেই নেবেন বিজেপির পতাকা।

সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ডিন্ডা। বাংলার হয়ে খেলার পাশাপাশি নিজের বোলিং সাফল্যে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন ডিন্ডা| ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক| সেই ম্যাচে সনৎ জয়সূর্যের উইকেট তুলে নিয়েছিলেন ডিন্ডা| জাতীয় দলের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট| ২০১০ সালে ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক| জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ান ডে খেলেছেন ডিন্ডা| নিয়েছেন ১২টি উইকেট| নজরকাড়া বোলিংয়ের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ছিলেন| তবে প্রথম একাদশে সুযোগ হয়নি|

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স, রাইজিং পুণে সুপারজায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেছেন ডিন্ডা| আইপিএলে ৭৮ ম্যাচে নিয়েছেন ৬৯ উইকেট| বলের গতির জন্য তাঁকে ডাকা হতো নৈছনপুর এক্সপ্রেস বলে| মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় পাড়ি, একটি সংস্থার ট্যালেন্ট হান্ট থেকে সকলের নজরে পড়া, টালিগঞ্জে কোচ অটল দেববর্মনের বাড়িতে থেকে ক্রিকেট সাধনা, ডিন্ডার উত্থান বাংলার ক্রিকেটে রূপকথার মতো| ক্লাব ক্রিকেটে পারফরম্যান্সের জেরে বাংলা দলে সুযোগ| বাংলার জার্সিতে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন ডিন্ডা| বহু ম্যাচে ডিন্ডার বোলিং দাপটে জিতেছে বাংলা|

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৩৬ বছরের ডিন্ডাকে বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত করার কথা ভেবেছিলেন। তবে ডিন্ডা নাম লেখালেন রাজনীতিতে। এবার রাজনীতির ময়দানে দলের হয়ে ম্যাচ জিততে পারবেন সদ্যপ্রাক্তন ডানহাতি পেসার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget