এক্সপ্লোর

WB Election 2021: তিনটি ফ্ল্যাট-বাড়ি, নেই কোনও গাড়ি! জেনে নিন BJP-র তারকা প্রার্থী রুদ্রনীলের সম্পত্তির পরিমাণ

গত ৬ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে রুদ্রনীল আয় করেছেন ৪১ লক্ষ ৬৮ হাজার ৮৯০ টাকা।  

কলকাতা: হাতে নগদ ৩৫ হাজার টাকা। কব্জিতে ২৮ হাজারি ঘড়ি। হাওড়ায় আছে অকৃষি জমি এবং হাওড়া-কলকাতায় একাধিক ফ্ল্যাট। সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তির মালিক রুদ্রনীল ঘোষ। আজকের ‘আয়-ব্যয়ে’ ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থীর সম্পত্তির খতিয়ান তুলে ধরা হল৷

একদা তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ ভোটের আগেই শিবির বদলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে পদ্ম ফোটানোর গুরুভার এবার তাঁর কাঁধে।

ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীলের লড়াই ঘাসফুল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মহম্মদ শাদাব খানের সঙ্গে। 

গত ৬ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে রুদ্রনীল আয় করেছেন ৪১ লক্ষ ৬৮ হাজার ৮৯০ টাকা।  

মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ৩৫ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে রুদ্রনীলের মোট সঞ্চয় ৩৮ লক্ষ ৭৮৭ টাকা। এছাড়াও শেয়ার বাজারে ২ লক্ষ ২৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন তিনি।

অভিনেতার কোনও গাড়ি নেই। সোনাদানাও নেই। হলফনায় জানিয়েছেন, তাঁর হাতঘড়ির দাম ২৮ হাজার ৪১৫ টাকা। 

সব মিলিয়ে রুদ্রনীলের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ৮৯ হাজার ২০৪ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে হাওড়ায় আছে অকৃষি জমি এবং হাওড়া ও কলকাতায় একাধিক ফ্ল্যাট। যার মোট বর্তমান দাম ১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার ৯৫০ টাকা। 

স্থাবর-অস্থাবর মিলিয়ে রুদ্রনীল ঘোষের সম্পত্তি ১ কোটি ৬৯ লক্ষ ৬১ হাজার ১৫৪ টাকার। বিজেপির তারকা প্রার্থীর ঋণ রয়েছে ৬৯ লক্ষ ৯০ হাজার ২৮৪ টাকা।  

হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।

ভবানীপুরে রুদ্রনীলের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চা প্রার্থী কংগ্রেসের মহম্মদ শাদাব খান। হলফনামায় রুদ্রনীল জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০ লক্ষ ৮৯ হাজার ২০৪ টাকা ৭৪ পয়সা। স্থাবর সম্পত্তি আছে ১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার ৯৪০ টাকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget