এক্সপ্লোর

WB Elections 2021 Update: ভোটের আগে ঠিক জিনিসপত্র দিয়ে যাব, রান্না করতে বাসন লাগে, খুন্তি লাগে, গরম মশলা লাগে! পুরুলিয়ায় শুভেন্দুকে পাল্টা মদন

এদিন পুরুলিয়ার কাশীপুরে নামোপাড়া পেট্রল পাম্প থেকে সেবাব্রতী ময়দান পর্যন্ত রোড শো করে তৃণমূল। মদন ছাড়াও ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা, যিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ব্যক্তি আক্রমণ করে লাভ হবে না। মানুষ জবাব দেবে।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: বিজেপি-তে যাওয়ার পর গত ১০ জানুয়ারি পুরুলিয়ার জয়পুরে গিয়ে তৃণমূলকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ ছোড়েন একসময় রাজ্যের পরিবহণমন্ত্রীর পদে থাকা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, পদ্ম আগেই ফুটেছে, আমি বলছি এখানে ৯-০ হবে। সোমবার কাশীপুরের সভা থেকে গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেন রাজ্যের আরেক প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বলেন, বিজেপি পুরুলিয়ায় ঢুকতে পারবে না। পুরুলিয়ার ৯টি আসন তুলে নেব। কী করে তুলতে হয় আমরা জানি। তবে আসন্ন বিধানসভা ভোটে শুধুমাত্র আসন জেতাই নয়, এদিন মদনের গলায় ছিল কার্যত হুমকির সুর। তাঁকে বলতে শোনা গিয়েছে, ভোটের আগে ঠিক আমি জিনিসপত্র দিয়ে যাব। রান্না করতে বাসন লাগে, খুন্তি লাগে, গরম মশলা লাগে। দিনে না হলেও রাতে ঠিক সময়ে পৌঁছে দেব। এদিন পুরুলিয়ার কাশীপুরে নামোপাড়া পেট্রল পাম্প থেকে সেবাব্রতী ময়দান পর্যন্ত রোড শো করে তৃণমূল। মদন ছাড়াও ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা, যিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ব্যক্তি আক্রমণ করে লাভ হবে না। মানুষ জবাব দেবে। রোড শো-র শেষে সভা করেন ঘাস-ফুল নেতৃত্ব। সেখানে রাজ্যের তরফে ভোট পরিচালনা করা হবে বলেও মন্তব্য করেন মদন। বলেন, কমিশন যতই কেন্দ্রীয় বাহিনীর কথা বলুক নির্বাচন পরিচালনা করবে রাজ্য প্রশাসন। এই নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গত পঞ্চায়েত ভোটেই পুরুলিয়ায় তৃণমূলকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে বিজেপি। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে ৮টিতে লিড পায় গেরুয়া ব্রিগেড। তৃণমূল এগিয়েছিল মাত্র ১টি আসনে। স্বাভাবিকভাবেই আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়া তৃণমূলের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। তৃণমূল অবশ্য আশাবাদী, মমতার ওপরেই ভরসা রাখবেন জেলার মানুষ। এর আগেও নৈহাটিতে মদন বিজেপিকে হুঁশিয়ারি দেন, খিদিরপুর-ব্যারাকপুরকে মির্জাপুর বানাতে চাও। চাহলে আমি মির্জাপুর থ্রি করে দেব। বাংলার দশ কোটি থাপ্পড় দেবে। বিজেপি চুরচুর হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget