এক্সপ্লোর

West Bengal Election news: চা সুন্দরী প্রকল্পে গৃহহীন শ্রমিকদের বাড়ি, বরাদ্দ ৫০০ কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিজেপির

নজরে চা শ্রমিকদের ভোট। চা সুন্দরী প্রকল্পে গৃহহীন শ্রমিকদের বাড়ি দিচ্ছে রাজ্য। এরজন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিন ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, ফালাকাটা: নজরে চা শ্রমিকদের ভোট। চা সুন্দরী প্রকল্পে গৃহহীন শ্রমিকদের বাড়ি দিচ্ছে রাজ্য। এরজন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিন ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। কখনও মেতে উঠলেন ধামসা-মাদলের তালে...কখনও, পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে।আলিপুরদুয়ারের ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে খোসমেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তরবঙ্গ মানেই চা বাগান। পাহাড়ের গায়ে সবুজ গালিচা। কিন্তু, ভোটের আগে, রাজনীতির আঙিনায় উঠে এসেছে এই চা বাগান।শাসক-বিরোধী সকলেরই নজর চা শ্রমিকদের ভোটবাক্সের দিকে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,বিজেপি ভোটের আগে এসে বলে বাগান খুলবে। ভোট মিটলেই পালিয়ে যায়। চা বাগান আর খোলে না। ওঁদের জমি কেউ নিতে পারবে না। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, উত্তরবঙ্গ-জঙ্গলমহলে তৃণমূল নেই। মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না। সোমবারই, বাজেটে পশ্চিমবঙ্গ ও অসমের চা বাগানের শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে কেন্দ্র। তার ২৪ ঘণ্টার মধ্যে, আলিপুরদুয়ারের ফালাকাটার মাটিতে দাঁড়িয়ে চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্পের প্রসঙ্গ তুলে পাল্টা কৌশল নিলেন মুখ্যমন্ত্রী। বললেন, চা সুন্দরী প্রকল্পে যাঁদের ঘরবাড়ি নেই, তাঁদের জন্য বাড়ি দেওয়া হবে। এই খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা। ৩ বছরের মধ্যে কাজ শেষ হব। ৬৭ টাকা থেকে বাড়িয়ে চা বাগানের মাইনে ২০২ টাকা করেছি। বন্ধ চা বাগানগুলিও খোলার চেষ্টা করব। শমীক ভট্টাচার্যর কটাক্ষ, চা বাগানের শিশুদের দেখলেই বোঝা যায় মুখ্যমন্ত্রী কী অবস্থায় রেখেছেন। ৯০০ জন আদিবাসী তরুণ-তরুণীর গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। নতুন দম্পতির হাতে তুলে দেন উপহার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget