এক্সপ্লোর

WB Election 2021:নবান্ন অভিযানে যুব নেতার মৃত্যুর প্রতিবাদে বামেদের রেল রোকো, কংগ্রেসের কর্মসূচীতে ধুন্ধুমার ধর্মতলায়

বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদে কংগ্রেসের মিছিলে ধুন্ধুমার। ডোরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের একাধিক জায়গায় রেল রোকো কর্মসূচি বামেদের। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতেও রেল অবরোধ বাম-কংগ্রেসের।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদে কংগ্রেসের মিছিলে ধুন্ধুমার। ডোরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের একাধিক জায়গায় রেল রোকো কর্মসূচি বামেদের। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতেও রেল অবরোধ বাম-কংগ্রেসের।

ডিওয়াইএফআই নেতার মৃত্যুর প্রতিবাদে ধর্মতলায় ধুন্ধুমার ... পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা ... ধস্তাধস্তি ৷ নবান্ন অভিযানে বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে কংগ্রেস। দলের তরফে রাজভবন অভিযান ও জেল ভরো কর্মসূচি নেওয়া হয়। 

এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। ডোরিনা ক্রসিংয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। পরে তাঁদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, এদিন যুব নেতার মৃত্যুর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল রোকো কর্মসূচি পালন করে বামেরা।

শিয়ালদা মেন লাইনের বেলঘরিয়ায় এসএফআই ও ডিওয়াইএফআই  কর্মীরা রেল অবরোধ করলে জিআরপি-র সঙ্গে তাঁদের বচসা হয়। রেল অবরোধ হয় বনগাঁ শাখার বামনগাছি, হৃদয়পুর ও বিরাটি স্টেশনে। 

যাদবপুরে বাম কর্মীরা রেল অবরোধ করলে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। এছাড়াও অবরোধ হয় শ্রীরামপুর, কাটোয়া-ব্যান্ডেল শাখার বাঘনাপাড়া ও জলপাইগুড়ির ধূপগুড়ি স্টেশনে।

এদিন কেন্দ্রের কৃষি আইন বাতিল দাবিতে রেল অবরোধ করে বাম-কংগ্রেস। নিউ কোচবিহার স্টেশনে অবরোধের জেরে কিছুক্ষণের জন্য আটকে পড়ে আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস।

বাঁকুড়া স্টেশনে বাম-কংগ্রেস কৃষক সংগঠনের কর্মীদের মিছিলে বাধা দেয় পুলিশ। পরে রেল লাইনে বসে পড়েন তাঁরা।  একই ছবি দেখা যায় পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে। এছাড়াও অবরোধ হয় শিলিগুড়ির রাঙাপানি, জলপাইগুড়ি রোড, হাওড়ার আমতা, দুর্গাপুর ও কৃষ্ণনগর স্টেশনে।

সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বাগযুদ্ধ চরমে, তখন রাজপথ থেকে রেলপথ, প্রতিবাদে ঝড় তুলল বাম-কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget