এক্সপ্লোর

WB Election 2021 News: ক্লাবে বুথ নয়, একযোগে দাবি বিরোধীদের

West Bengal Assembly Elections 2021: এবার উত্তর ২৪ পরগনায় বাড়ছে বুথের সংখ্যা।

সমীরণ পাল, বারাসত: বিধানসভা ভোটে দোতলায় কোনও বুথ করা যাবে না, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশ অনুযায়ী এবার উত্তর ২৪ পরগনায় বাড়ছে বুথ। পাশাপাশি সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি উত্তর ২৪ জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, কোনও ক্লাবে যাতে বুথ না হয়। সামনেই একুশের মহারণ। আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট। ভোট প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথে ১,০৫০ জন করে ভোটার থাকবে। উত্তর ২৪ পরগনায় মোট বুথের সংখ্যা ৮,২৭৭ থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার ৯৯৪টি। নতুন করে ২,৫১৭ টি বুথ বাড়ানো হয়েছে। পাশাপাশি ১৬৬টি বুথের স্থান পরিবর্তন করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই বাড়তি বুথ কোথায় হবে? ভোটের আগে এ বিষয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। সর্বদলীয় বৈঠকে বিরোধীরা একযোগে দাবি জানায়, কোনও ক্লাবে বুথ করা যাবে না। সরকারি প্রতিষ্ঠানে বুথ করতে হবে। এ বিষয়ে বিজেপি বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি শঙ্কর দাস বলেন, ‘আমাদের দাবি, ক্লাবঘরে বুথ যাতে না হয়। কোনও সরকারি প্রতিষ্ঠানেই বুথ করতে হবে।’ উত্তর ২৪ পরগনার ফরওয়ার্ড ব্লক নেতা সমীর দত্ত বলেন, ‘ক্লাবে বুথ হওয়া নিয়ে আপত্তি জানিয়েছি। অনেক জায়গায় ক্লাব থেকে বুথ তোলা হয়েছে।’ যদিও তৃণমূলের বক্তব্য, এ বিষয়ে প্রশাসনের ভাবনাই শেষ কথা। উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় বলেন, ‘আজ বুথ পরিবর্তন নিয়ে বৈঠক ছিল। কোথায় কোথায় বুথ হবে তা নিয়ে আলোচনা হয়। সব দল সেই বৈঠকে ছিল। সবার সম্মতিতেই সভা শেষ হয়েছে। এক হাজার ৫০ এর বেশি ভোটার কোনও বুথে তাকলে সেই বুথ ভাগ করা হবে। গ্রাউন্ড ফ্লোরে জায়গা না পাওয়া গেলে অস্থায়ী কাঠামো তৈরি করে পোলিং স্টেশন হবে।’ জেলা প্রশাসন সূত্রে খবর, অস্থায়ী বুথ কোথায় করা হবে, এ বিষয়টি দেখছে পূর্ত দফতর।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget