এক্সপ্লোর

WB Election 2021: নববর্ষের দিন শোভাযাত্রার পর মন্দিরে পুজো, পবিত্র স্নান করণদিঘীর তৃণমূল প্রার্থীর

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভা এলাকায় কথিত আছে মহাভারতের অঙ্গরাজ কর্ণ এই দীঘিতেই স্নান করে সূর্য দেবতার আরাধনা করেছিলেন। সেই থেকে এই দীঘির নাম হয়েছে কর্ণদীঘি।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নববর্ষের প্রথম দিনেই বর্নাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে এলাকার বাসিন্দা তথা ভোটারদের শুভকামনা ও মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারন মানুষ করণদিঘীর এই পয়লা বৈশাখের দিনে বর্নাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন। কর্ণ রাজার নামে নামাঙ্কিত কর্ণদিঘীতে পবিত্র স্নান সেরে শিব মন্দিরে সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন করণদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল।

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভা এলাকায় কথিত আছে মহাভারতের অঙ্গরাজ কর্ণ এই দীঘিতেই স্নান করে সূর্য দেবতার আরাধনা করেছিলেন। সেই থেকে এই দীঘির নাম হয়েছে কর্ণদীঘি। আর এই কর্ণদীঘির নামানুসারে এই এলাকায় নাম হয় করণদিঘী। এই দীঘিতে পয়লা বৈশাখ অর্থ্যাৎ নববর্ষের দিনে স্নান করে পূন্যার্জন করেন বহু মানুষ। এদিন এখানে মেলাও বসে। বৃহস্পতিবার নববর্ষের দিনে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।

WB Election 2021: নববর্ষের দিন শোভাযাত্রার পর মন্দিরে পুজো, পবিত্র স্নান করণদিঘীর তৃণমূল প্রার্থীর

ঢাক বাদ্যি সহকারে সুসজ্জিত বর্নাঢ্য এই শোভাযাত্রা করণদিঘীর রাজপথ পরিক্রমা করে এসে কর্ণদীঘিতে এসে পৌঁছায়। সেখানে পূন্যস্নান সেরে শিবমন্দিরে পুজো দেন তৃনমূল প্রার্থী গৌতম পাল।  জানালেন, নতুন বছর করণদিঘী তথা উত্তর দিনাজপুর জেলার সকল মানুষের শুভ হোক ভালো কাটুক এই কামনা ও প্রার্থনা করছি। নববর্ষের দিনে মানুষের মহামিলন ঘটাতে করণদিঘী বিধানসভা এলাকায় শুভ নববর্ষের এক শোভাযাত্রার আয়োজন করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানালেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।

কয়েক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সবুজসাথী’ সাইকেল চালিয়েই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রচার সেরেছিলেন গৌতম পাল। প্রচারের ফাঁকে গৌতম বলেছিলেন, শিক্ষা থেকে স্বাস্থ্য, যোগাযোগ থেকে মানুষের দৈনন্দিন জীবনের উন্নয়নের প্রতীক মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে করণদিঘী বিধানসভার মানুষ বরাবরের মতো এবারেও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget