এক্সপ্লোর

বাংলায় কমিশন পা রাখলে আসল খেলা, হুঁশিয়ারি পুরুলিয়া বিজেপি সভাপতির

নির্বাচন কমিশন বাংলায় পা রাখলে আসল খেলা শুরু হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে গতকাল দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি। বিজেপি তো খেলতেই জানে না।  ওরা খুব বেশি হলে ইভিএমে খেলতে পারে, পাল্টা জবাব তৃণমূল জেলা নেতৃত্বের।

হংসরাজ ভরদ্বাজ,পুরুলিয়া: নির্বাচন কমিশন বাংলায় পা রাখলে আসল খেলা শুরু হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে গতকাল দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি। বিজেপি তো খেলতেই জানে না।  ওরা খুব বেশি হলে ইভিএমে খেলতে পারে, পাল্টা জবাব তৃণমূল জেলা নেতৃত্বের।
২০২১-এর ভোটমুখী বঙ্গে একটাই রঙ্গ- ‘খেলা হবে’ স্লোগান।  তৃণমূলের সভা-সমিতি-মিছিলে এই স্লোগান।  একই স্লোগান তুলে তাল ঠুকছে বিজেপিও।  
বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এই ‘খেলা হবে’ প্রসঙ্গ তুলেই চলছে প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকির খেলা।  মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুরে আদ্রা বেনিয়াশোল এলাকায় দলের নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করতে এসে ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেন বিজেপির জেলা সভাপতি। পাল্টা জবাবে সেই ‘খেলা হবে’ প্রসঙ্গ তুলেছে তৃণমূল। পুরুলিয়া বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, ‘‘যেদিন নির্বাচন কমিশন আসবে সেদিন পুলিশকে বসিয়ে দেওয়া হবে আর বিজেপি খেলবে।  বিজেপি এমন খেলা খেলবে যে তৃণমূল কিছুই করতে পারবে না।  এতদিন তোমরা ফাউল খেলেছ, আমরা ডিফেন্সিভ খেলেছি।  প্রতি আক্রমণ শুরু হলে বুঝে নেবেন কী খেলা খেলছি।  বিজেপি সব খেলার জন্য প্রস্তুত আছে।’’
পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমরা প্রথম থেকে খেলা খেলছি। খেলাটা আমরা জানি।  বিজেপি তো জানেই না মাঠ কোথায়, গোলপোস্ট কোথায়? নির্বাচন কমিশন এলে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় ঘুরে বেড়াবে, আর মানুষকে নিয়ে ভোটের ব্যালটে আমরা খেলব।  ওরা একটা খেলা খেলতে পারে ইভিএমের। সেটা আমরা আটকাব’। 

‘খেলা হবে’, এই স্লোগান বেশ ইঙ্গিতবাহী। রাজনীতির ময়দানে অনেক রকম খেলা হতে পারে।  তৃণমূল ও বিজেপি কোন খেলার কথা বলছে, সেটা তারাই জানে। তবে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর আদর্শ আচরণবিধি চালু হলে খেলা ভাঙার খেলা দেখা যাবে কি? সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget